
বগুড়ার শাহজাহানপুর উপজেলার অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য তৈরি করার অভিযোগের মুহিত বেকারিতে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযোগের সত্যতা পাওয়ায় জরিমানা করা হয় মুহিত বেকারীকে।
বুধবার (২৩ এপ্লিল) দুপুরে উপজেলার চুপিনগর ইউনিয়নের জয়ন্তবাড়ী গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পরিচালনা করেন বগুড়া জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মেহেদী হাসান। এসময় জেলা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মেহেদী হাসান বলেন, অভিযান কালীন সময়ে অস্বাস্থ্যকর পরিবেশে বেকারী পণ্য তৈরী,পণ্যের মোড়কবিধি না মানায়,নষ্ট,পচা ও ভাঙ্গা ডিম ব্যবহার করা,মেয়াদোত্তীর্ণ জেলির পাশাপাশি মোড়কবিধিও মানা হয়নি।
এসব অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ২০ দিনের মধ্যে পরিবেশ উন্নত করার জন্য মালিকের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়েছে।
স্টাফ রিপোর্টার: রাশেদ নিরব 












