
বগুড়ায় বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বাহিরে কিছু ভূঁইফোড় সংগঠন বিভিন্ন নাম ধারন করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারনা চালিয়ে বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টায় লিপ্ত আছে বলে বিবৃতি প্রকাশ করেছেন জেলা বিএনপি।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বগুড়া জেলা বিএনপির দপ্তর সম্পাদক এ্যাডঃ কে এম হুমায়ুন কবির এর স্বাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এখানে উল্লেখ করা হয়, জাতীয়তাবাদী সংগ্রামী দল বগুড়া, জাতীয়তাবাদী সৈনিক দল বগুড়াসহ জাতীয়তাবাদী নাগরিক সমাজ বগুড়া নামে বিএনপির কোন অংগ ও সহযোগী দল নাই।
বগুড়া জেলা বিএনপির সভাপতি মোঃ রেজাউল করিম বাদশা ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ মোশারফ হোসেনের দেওয়া এক বিবৃতিতে বলেন, এমন ভূঁইফোড় সংগঠন থেকে যেন বগুড়া জেলা বিএনপি এবং অঙ্গ দল ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, সমর্থক, প্রশাসন এবং সর্বস্তরের জনসাধারণ সতর্ক থাকেন।
একইসাথে উল্লেখিত সংগঠন সমূহ কোন প্রকার দলীয় কর্মকান্ডে লিপ্ত হলে তাদেরকে পুলিশে সপর্দ করার আহবান জানিয়েছেন।
স্টাফ রিপোর্টার: রাশেদ নীরব 













