ঢাজা ১০:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন: স্বর্ণা বেকারিকে ৩০ হাজার টাকা জরিমানাসহ প্রতিষ্ঠান সিলগালা

বগুড়া জেলার গাবতলি উপজেলার কাগইল এলাকায় অবস্থিত স্বর্ণা বেকারী অ্যান্ড ফুড প্রোডাক্টস-এ অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও প্রক্রিয়াকরণের অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যৌথ মনিটরিং কার্যক্রম পরিচালিত হয়।

সোমবার (১২ মে) পরিচালিত অভিযানে দেখা যায়, খাদ্য উৎপাদন, সংরক্ষণ ও প্রক্রিয়াকরণে মারাত্মক অনিয়ম এবং স্বাস্থ্যবিধি লঙ্ঘনের একাধিক প্রমাণ পাওয়া গেছে। এসব অপরাধের প্রেক্ষিতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ৩০,০০০ টাকা জরিমানা করা হয় এবং সাময়িকভাবে বেকারিটি সিলগালা করা হয়।

অভিযানকালে উপস্থিত ছিলেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ মেহেদী হাসান, জেলা নিরাপদ খাদ্য অফিসার মোঃ রাসেল, কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর সাধারণ সম্পাদক এবং বগুড়া জেলা পুলিশের একটি চৌকস দল।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানায়, জনস্বাস্থ্য রক্ষায় এমন অভিযান চলমান থাকবে এবং কোনো ধরনের অনিয়ম বরদাস্ত করা হবে না।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

একটি উন্নত ও নিরাপদ বাংলাদেশের জন্য ১১ দলীয় জোটকে ভোট দিন : চৌদ্দগ্রামে নির্বাচনী জনসভায় ডা. তাহের

অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন: স্বর্ণা বেকারিকে ৩০ হাজার টাকা জরিমানাসহ প্রতিষ্ঠান সিলগালা

সপ্রকাশিত হয়েছে: ০৭:১৩:৫০ অপরাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫