ঢাজা ১২:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ধুনট থানায় অভিযোগ দিতে গিয়ে নাশকতা মামলায় গ্রেফতার আওয়ামী লীগ নেতা 

বগুড়ার ধুনট উপজেলায় জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের বিরুদ্ধে অভিযোগ জানাতে গিয়ে নাশকতার মামলার আসামি হিসেবে গ্রেফতার হয়েছেন স্থানীয় আওয়ামী লীগ নেতা।

গ্রেফতার হওয়া বেলাল হোসেন (৪৮) ধুনট উপজেলার মথুরাপুর ইউনিয়নের ধেরুয়াহাটি গ্রামের বাসিন্দা এবং ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।

রোববার (১১ মে) সন্ধ্যায় ধুনট থানায় অভিযোগ জানাতে গেলে পুলিশ তাকে গ্রেফতার করে। সোমবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম।

পুলিশ ও মামলার সূত্র জানায়, বেলাল হোসেন জমি দখলের অভিযোগ নিয়ে থানায় গেলে পুলিশ তার নাম আগে দায়ের হওয়া তিনটি নাশকতা মামলার তদন্তে আসামি হিসেবে শনাক্ত করে। পরবর্তীতে তাকে গ্রেফতার করা হয়।

ওসি সাইদুল আলম আরও জানান, তদন্তে পাওয়া প্রমাণের ভিত্তিতে বেলাল হোসেনকে গ্রেফতার করা হয়েছে এবং মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান চলমান রয়েছে।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

প্রবাসী ভোটারদের ৩ লাখ ৭৯ হাজারের বেশি পোস্টাল ব্যালট দেশে পৌঁছেছে

ধুনট থানায় অভিযোগ দিতে গিয়ে নাশকতা মামলায় গ্রেফতার আওয়ামী লীগ নেতা 

সপ্রকাশিত হয়েছে: ১০:২৪:১৪ অপরাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫