ঢাজা ১২:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

 রাতে ভেজা চুল নিয়ে ঘুমালে কী হয়

অনেকেরই রাতে গোসলের অভ্যাস আছে। কেউ কেউ আবার রাতে শ্যাম্পুও করেন চুলে। কিন্তু চুল না শুকিয়ে ভেজা অবস্থাতেই ঘুমিয়ে পড়েন। এতে ঠান্ডা লেগে যাওয়ার ঝুঁকি থাকে। এছাড়াও আরও অনেক সমস্যা ডেকে আনতে পারে। যেমন-

খুশকির সমস্যা
ভেজা চুলে ঘুমোলে মাথার ত্বকে খুশকি, ডার্মাটাইটিসের প্রবণতা বাড়ার ঝুঁকি থাকে। কারণ ভেজা মাথায় ব্যাকটেরিয়া এবং ইস্ট বৃদ্ধি পেতে থাকে। যার ফলে ফলিকুলাইটিস বা সেবোরিক ডার্মাটাইটিস রোগে চুলের স্বাস্থ্যের অবনতিও হতে পারে।

মাথার ত্বকে ব্রণ
ভেজা চুলে ঘুমালে মাথার ত্বকেও ব্রণ হতে পারে। ভেজা চুলে বেশিক্ষণ থাকলে মাথার ত্বক অত্যধিক আর্দ্র হয়ে যায়। আর তাতেই ব্যাকটেরিয়ার বেড়ে যায়। তখন মাথার ত্বকে ব্রণ সৃষ্টি করে। চুলকানির মতো সমস্যাও হতে পারে।

চুলের ডগা ভাঙা
ভেজা চুলে শুয়ে পড়লে ডগা ভাঙতে শুরু করে। ভেজা অবস্থায় চুল বেশি ভঙ্গুর হয়ে যায়। ঘুমানোর সময় বালিশ, বিছানার চাদরে ঘষা লেগে চুল ছিঁড়ে যায়। কোঁকড়া চুলের ক্ষেত্রে এই সমস্যা কিছুটা কম হলেও স্ট্রেট চুল বেশি ভাঙে।

জনপ্রিয় সংবাদ

এসএসসি পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নে পরীক্ষকের সংখ্যা বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী মিলন

 রাতে ভেজা চুল নিয়ে ঘুমালে কী হয়

সপ্রকাশিত হয়েছে: ০৫:৫৭:১০ অপরাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫