ঢাজা ০৬:০১ অপরাহ্ন, সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ২৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বহুরূপী ইধিকা : ‘প্রিয়তমা’

  • বিনোদন ডেস্ক :
  • সপ্রকাশিত হয়েছে: ০৪:১৫:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫
  • ১১৪ শেয়ার

বাংলাদেশের শাকিব খানের সঙ্গে ‘প্রিয়তমা’ ছবি করে আলোচনায় আসেন ভারতের ছোট পর্দার অভিনেত্রী ইধিকা পাল। এরপর দেবের সঙ্গে জুটি বেঁধে ‘খাদান’ ছবির মাধ্যমেও দুর্দান্ত সফলতা পান তিনি। সবশেষে শাকিবের ঈদের ছবি ‘বরবাদ’ এ অভিনয় করে ফের আলোচনায় আসেন। তিনটি সফল সিনেমার পর এবার নতুন ছবি নিয়ে আসছেন কলকাতার এ নায়িকা। প্রকাশ্যে এসেছে তার নতুন ছবি ‘বহুরূপ’- এর নতুন পোস্টার। এই পোস্টারে নজর কেড়েছে ইধিকার লুক। এ ছবিতে বহুরূপী হিসেবে দেখা মিলবে তার। ছবিতে সাতটি চরিত্রে অভিনয় করেছেন তিনি। ইধিকা বলেন, এই ছবি আমার কাছে অন্যরকমের একটা ছবি। আমি এ রকম কাজ কখনো করিনি। সব সময় চাই এমন চরিত্রে অভিনয় করতে, যাতে দর্শকের আগ্রহ বেশি থাকে। এটা আমার কাছে যতটা আগ্রহের ছিল, ততটাই চ্যালেঞ্জিং ছিল। আমি অনেক অভিজ্ঞতা সঞ্চয় করেছি এই কাজটা করতে গিয়ে। সোহমের মতো অভিনেতার সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছি, এটা আমার সৌভাগ্য। তার কাছ থেকেও অনেককিছু শিখেছি। এই ছবির পরিচালক নতুন, কিন্তু তা তার কাজে প্রকাশ পায়নি। বরং অভিজ্ঞ মনে হয় কাজের প্রতি তার নিষ্ঠা দেখে।

জনপ্রিয় সংবাদ

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ, ২০২৬ জারি করা হয়েছে

বহুরূপী ইধিকা : ‘প্রিয়তমা’

সপ্রকাশিত হয়েছে: ০৪:১৫:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫