
২৯ জুলাই মঙ্গলবার কুমিল্লার লালমাই উপজেলার বাগমারা বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার হিমাদ্রি খীসা। পরিচালনাকালে বাগমারা বাজারে ট্রাক রেখে যানজট সৃষ্টি ও জনসাধারণের চলাচলের বিঘ্ন ঘটানোর অপরাধে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ এর ৮৯ ধারায় ৫০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়, নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে হোটেলে খাবার তৈরি ও পরিবেশনের অপরাধে দুইজন হোটেল মালিককে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫৩ ধারায় ১০০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়, দ্রব্য মূল্য তালিকা যথাযথভাবে সংরক্ষণ ও প্রদর্শন না করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ধারায় ০২ জন ব্যবসায়ীকে ২০০০ টাকা অর্থদণ্ড এবং নিষিদ্ধ পলিথিন মজুদ করায় ০২ জন ব্যবসায়ীকে ২০০০ টাকা অর্থদণ্ডসহ সর্বমোট ১৯০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার বলেন উপজেলা প্রশাসন, লালমাই কর্তৃক মোবাইল কোর্টের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে
লালমাই প্রতিনিধি 




















