ঢাজা ০৯:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

উপসচিব পদে পদোন্নতি পেলেন ২৬২ কর্মকর্তা

  • অনলাইন ডেস্ক
  • সপ্রকাশিত হয়েছে: ০২:৫৭:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫
  • ১৪৯ শেয়ার

সিনিয়র সহকারী সচিব থেকে ২৬২ কর্মকর্তাকে উপসচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার। এরমধ্যে ৩০ তম প্রশাসন ক্যাডারের কর্মকর্তা রয়েছেন ১৯২ জন। বাকিরা অন্যান্য ক্যাডারের।

বৃহস্পতিবার এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ শাখা-১ এর উপসচিব মোহাম্মদ রফিকুল হক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই পদোন্নতির কথা জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, এই কর্মকর্তাদের উপসচিব পদে পদোন্নতি প্রদানপূর্বক জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (উপসচিব) নিয়োগ করা হলো।  তালিকার জন্য ক্লক করুন- Cabinet

পদোন্নতির আদেশে উল্লিখিত কর্মস্থল হতে কোনো কর্মকর্তার দপ্তর/কর্মস্থল ইতোমধ্যে পরিবর্তিত হলে কর্মরত দপ্তরের নাম/ঠিকানা উল্লেখ করে তিনি যোগদানপত্র দাখিল করবেন।

পরবর্তীতে কোনো কর্মকর্তার বিরুদ্ধে কোনো বিরূপ/ভিন্নরূপ তথ্য পাওয়া গেলে তার ক্ষেত্রে এই আদেশের প্রয়োজনীয় সংশোধন/বাতিল করার অধিকার কর্তৃপক্ষ সংরক্ষণ করে।

প্রজ্ঞাপনে বলা হয়, সরকারের উপসচিব পদে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দ তাদের যোগদানপত্র সরাসরি সিনিয়র সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয় বরাবর অথবা অনলাইনে (email: sa1@mopa.gov.bd)  দাখিল করতে পারবেন। জনস্বার্থে জারীকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

জানা গেছে, পদোন্নতিপ্রাপ্তদের মধ্যে ১৯২ জন রয়েছে প্রশাসন ক্যাডার ৩০ তম ব্যাচের। বাকিরা অন্যান্য ক্যাডারের।

Cabinet

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

আইন সহায়তা কেন্দ্র আসক ও মানবাধিকার ফাউন্ডেশন এর ৫১ সদস্যের চট্টগ্রাম বিভাগীয় কমিটি ঘোষণা

উপসচিব পদে পদোন্নতি পেলেন ২৬২ কর্মকর্তা

সপ্রকাশিত হয়েছে: ০২:৫৭:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫