ঢাজা ১১:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বাজিতপুর সাধারণ গ্রন্থাগারে রিপোর্টার্স ক্লাবের সাংবাদিকদের আড্ডা

অবসর সময়ে বাজিতপুর সাধারণ গ্রন্থাগারে এক অনন্য পরিবেশের সৃষ্টি হয়েছে। এখানে রিপোর্টার্স ক্লাবের কয়েকজন সংবাদকর্মী নিয়মিত মিলিত হয়ে আড্ডা, আলোচনা এবং জ্ঞানচর্চার এক ভিন্নধর্মী আবহ তৈরি করেছেন।

গতকাল বিকেলে গ্রন্থাগারের পাঠককক্ষে স্থানীয় সাংবাদিকরা একত্রিত হয়ে নিজেদের অভিজ্ঞতা, পেশাগত চ্যালেঞ্জ এবং স্থানীয় সমস্যা-সমাধান নিয়ে প্রাণবন্ত আলোচনা করেন। আড্ডায় অংশ নেন দৈনিক ও অনলাইন পোর্টালে কর্মরত কয়েকজন তরুণ সংবাদকর্মী।

আলোচনায় বক্তারা বলেন, “সাংবাদিকতা শুধু খবর সংগ্রহ ও প্রকাশের মধ্যে সীমাবদ্ধ নয়। পাঠাগারে বসে বইপড়া, মতবিনিময় ও সৃজনশীল আড্ডার মাধ্যমে নিজেদের জ্ঞানভাণ্ডার সমৃদ্ধ করা যায়।” তারা মনে করেন, গ্রন্থাগারকে কেন্দ্র করে তরুণ সমাজকে বইমুখী করা সম্ভব হলে জ্ঞানের আলো ছড়িয়ে পড়বে সর্বত্র।

এসময় সাংবাদিকরা স্থানীয় পাঠাগারের কার্যক্রম প্রসার, বইয়ের সংখ্যা বৃদ্ধি এবং পাঠকচক্র গড়ে তোলার প্রয়োজনীয়তার ওপর জোর দেন। তারা আরও জানান, রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে শিগগিরই পাঠাগারে “সাংবাদিকতা বিষয়ক মুক্ত আলোচনা” ও “পাঠাভ্যাস উৎসাহ কার্যক্রম” আয়োজন করা হবে।

সাধারণ গ্রন্থাগারের দায়িত্বশীলরা বলেন, স্থানীয় সংবাদকর্মীদের এ ধরনের আড্ডা ও উদ্যোগ পাঠাগারকে নতুন প্রাণ দিচ্ছে। এতে কেবল সাংবাদিকরাই নয়, শিক্ষার্থী ও সাধারণ পাঠকরাও উদ্বুদ্ধ হবেন।

জনপ্রিয় সংবাদ

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ, ২০২৬ জারি করা হয়েছে

বাজিতপুর সাধারণ গ্রন্থাগারে রিপোর্টার্স ক্লাবের সাংবাদিকদের আড্ডা

সপ্রকাশিত হয়েছে: ০৯:০৩:০৪ অপরাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫