ঢাজা ০৭:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সকল ধর্মীয় উৎসব হবে ভয়হীন ও আনন্দময় : উপদেষ্টা শারমীন মুরশিদ

  • অনলাইন ডেস্ক
  • সপ্রকাশিত হয়েছে: ০১:৫০:১১ অপরাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫
  • ৫৫ শেয়ার

নতুন বাংলাদেশে সকল ধর্মীয় উৎসবই ভয়হীন ও আনন্দময় পরিবেশে পালন করা হবে। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ এ মন্তব্য করেছেন।

তিনি ধর্মীয় সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রেখে শারদীয় দুর্গাপূজা উদযাপনে সকল ধর্ম-বর্ণ-গোত্রের নাগরিকদের মানবিক দায়িত্ব পালনের আহ্বান জানান। পাশপাশি নারী ও শিশুদের নিরাপত্তায় বিশেষ মনোযোগী হওয়ার অনুরোধ করেন।

মঙ্গলবার ঢাকেশ্বরী মন্দিরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

এ সময় মন্দিরে আগত ভক্তদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেনন উপদেষ্টা। দর্শনার্থীরা জানান, শান্তিপূর্ণভাবে পূজা অনুষ্ঠিত হচ্ছে এবং তারা ভক্তিভরে ধর্মীয় উৎসব পালন করতে পারছেন।

শারমীন এস মুরশিদ জানান, প্রতিটি পূজা মণ্ডপে সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে ‘সহায়তা ডেস্ক’ চালু রাখা হয়েছে। এছাড়াও দুর্গাপূজা নির্বিঘ্নে সম্পন্ন করতে সারাদেশে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের নেতৃত্বে ১ লাখ ৬৪ হাজার ৫২৪ জন এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নেতৃত্বে ৯ হাজার ৩৫৩ জনসহ মোট ১ লাখ ৭৩ হাজার ৮৭৭ জন দায়িত্ব পালন করছেন।

জরুরি প্রয়োজনে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের টোল-ফ্রি হটলাইন ১০৯৮ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের হটলাইন ১০৯ সার্বক্ষণিক চালু রয়েছে। এছাড়াও নিয়ন্ত্রণকক্ষের নাম্বারগুলো সক্রিয় রাখা হয়েছে: ১০৮১ ৮২১১৭৬৩, ০১৯২০ ৯৫০১৫২, ০১৭৪ ৯৮১৯৪২২, ০১৭১১০৫৯৮০৭, ০১৯৫৮১৯৩২৪১।

তিনি আরও বলেন, যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় নাগরিকরা তথ্য দিয়ে কর্তৃপক্ষকে সহযোগিতা করলে দ্রুত পদক্ষেপ নেওয়া সম্ভব হবে।

এসময় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দারও বলেন, শারদীয় দুর্গাপূজা শুধু ধর্মীয় উৎসব নয়, এটি সমাজে সম্প্রীতি ও সৌহার্দ্যের প্রতীক। সকল নাগরিকদের একসঙ্গে বসবাস ও উন্নয়নের পথে এগিয়ে যাওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তিনি।

ঢাকেশ্বরী মন্দিরে পূজামণ্ডপ পরিদর্শনের সময় পূজা উদযাপন কমিটির নেতারা উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রাম নগরে ৩৩০ দুষ্কৃতকারীর প্রবেশ ও অবস্থান নিষিদ্ধ ঘোষণা

সকল ধর্মীয় উৎসব হবে ভয়হীন ও আনন্দময় : উপদেষ্টা শারমীন মুরশিদ

সপ্রকাশিত হয়েছে: ০১:৫০:১১ অপরাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫