ঢাজা ০৮:৩২ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

দুর্গাপূজা শুধু ধর্মীয় উৎসব নয়, দেশের সাংস্কৃতির অংশ: মীর নেওয়াজ আলী

বক্তব্য রাখছেন মীর নেওয়াজ আলী

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুববিষয়ক সহ-সম্পাদক মীর নেওয়াজ আলী নেওয়াজ বলেছেন, শারদীয় দুর্গোৎসব কেবল একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি এখন দেশের সংস্কৃতিরও অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়েছে। তিনি বলেন, “আমরা যখন এই উৎসবকে সার্বজনীন বলি, এটি কেবল সার্বজনীন নয়; বরং আমাদের জাতীয় সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ।”

বুধবার (১ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর লালবাগে চৌধুরী বাজার শ্রী শ্রী কালী মন্দিরে দুর্গাপূজা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মীর নেওয়াজ আলী আরও বলেন, “বাংলাদেশের অভ্যন্তরীণ সীমানায় জাতি, ধর্ম, বর্ণ, সংস্কৃতি ও ইতিহাস নির্বিশেষে সবাই সংবিধান অনুযায়ী সমান নাগরিক। তাই সংখ্যালঘু বলে কিছু নেই। সংবিধান আপনাকে সমান অধিকার দেয়, তাহলে সংখ্যালঘু ধারণা স্বয়ংসংঘর্ষাত্মক। আমাদের সবাইকে এটি মনে রাখতে হবে।”

তিনি ভবিষ্যৎ বাংলাদেশ গঠনের দিকে সবাইকে দৃষ্টি দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, “আগামীর বাংলাদেশে আমরা সবাই সমানভাবে আমাদের সাংবিধানিক অধিকার ভোগ করব। ধর্মীয় অনুষ্ঠানগুলো আমরা উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে পালন করব। বিভিন্ন ধর্মের উৎসবে সবাই যেন অংশ নিতে পারে, সেই চর্চা গড়ে তুলতে হবে। অতীতের ভুলত্রুটি নিয়ে মাথা ঘামানোর চেয়ে আমাদের দৃষ্টি রাখতে হবে ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার দিকে।”

এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহামেডান ক্লাবের সাবেক ফুটবলার কায়সার হামিদ, লালবাগ থানা পুজা কমিটি সভাপতি রাজ কুমার, লালবাগ থানা ২৫ নং ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক মাইনুদ্দিন মাইজু, লালবাগ থানা বিএনপির ২৩ নং ওয়ার্ডের সদ্য সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রাসেল, লালবাগ থানা তাঁতী দলের আহ্বায়ক রফিকুল ইসলাম রফিকসহ বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ।

উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠানটি সঞ্চালিত হয়, যেখানে অংশগ্রহণকারীরা ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক ঐক্যের বার্তা নিয়ে একত্রিত হন।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

চট্টগ্রাম নগরে ৩৩০ দুষ্কৃতকারীর প্রবেশ ও অবস্থান নিষিদ্ধ ঘোষণা

দুর্গাপূজা শুধু ধর্মীয় উৎসব নয়, দেশের সাংস্কৃতির অংশ: মীর নেওয়াজ আলী

সপ্রকাশিত হয়েছে: ০২:৪১:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫