ঢাজা ০৭:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে একুশে সংবাদের ব্যবস্থাপনা সম্পাদকের শুভেচ্ছা

  • স্টাফ রিপোর্টার
  • সপ্রকাশিত হয়েছে: ০১:২৪:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫
  • ১৪১ শেয়ার

বাংলার হাজার বছরের সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ হলো শারদীয় দুর্গোৎসব। সনাতন ধর্মাবলম্বী হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ এই ধর্মীয় উৎসব কেবল আনন্দ ও পূজার মধ্যেই সীমাবদ্ধ নয়; এটি বাঙালি জীবনের ঐতিহ্য, মিলনমেলা এবং সম্প্রীতির উৎসব হিসেবেও আমাদের সমাজে বিশেষভাবে গুরুত্ব বহন করে।

বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে মুসলিম, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টানসহ সব ধর্মের মানুষ পরস্পরের আনন্দ–বেদনা ভাগাভাগি করে এগিয়ে যায়। দুর্গাপূজা সেই সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধনকে আরও দৃঢ় করে, ভ্রাতৃত্বের শেকড়কে করে আরও গভীর।

শারদীয় দুর্গাপূজা হিন্দু ধর্মাবলম্বীদের জীবনে আনুক শান্তি, সুখ, সমৃদ্ধি ও কল্যাণ। এই উৎসবের আলো ছড়িয়ে পড়ুক সবার ঘরে, সবার মনে। অশুভ শক্তির বিনাশ ঘটুক, শুভ শক্তির জয় হোক—এই প্রত্যাশা ব্যক্ত করেছেন জাতীয় দৈনিক একুশে সংবাদ–এর ব্যবস্থাপনা সম্পাদক জি. এম. ফারুক হোসেন

তিনি আরও বলেন, “একুশে সংবাদ পরিবার সবসময় পাঠক, শুভানুধ্যায়ী ও শুভাকাঙ্ক্ষীদের পাশে আছে। এই বিশেষ মুহূর্তে বাংলাদেশের সকল হিন্দু ধর্মাবলম্বী নাগরিককে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। শুভ হোক আপনাদের প্রতিটি দিন, আলোকিত হোক বাংলাদেশ, জাগ্রত হোক মানবতার জয়গান।”

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে একুশে সংবাদের ব্যবস্থাপনা সম্পাদকের শুভেচ্ছা

সপ্রকাশিত হয়েছে: ০১:২৪:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫