• শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৩:২৭ পূর্বাহ্ন

লালমাইয়ে যৌথ বাহিনীর হাতে ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার

অরুণ কৃষ্ণ পাল (লালমাই প্রতিনিধি) / ৫৭ Time View
Update : শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫

কুমিল্লার লালমাইয়ে সুমন মিয়া (৪৯) নামের এক ইয়াবা ব্যবসায়ীকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। আটককৃত সুমন মিয়া উপজেলার তেলিপাড়া গ্রামের মৃত মানিক মিয়ার ছেলে।
লালমাই থানা ও সেনা ক্যাম্প সুত্রে জানা যায়, বৃহস্পতিবার দিবাগত-রাত ১টার দিকে উপজেলার বেলঘর দক্ষিণ ইউনিয়নের ৯নং ওয়ার্ডের তেলিপাড়া গ্রামে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যৌথ বাহিনী বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় আটককৃত ব্যক্তির দেহ ও বসত বাড়ি তল্লাসি করে ৬২৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে সে প্রথমে নিজ বাড়ির ভেতরে পালিয়ে লুকিয়ে পড়ে। পরে সার্চ অভিযানের মাধ্যমে তাকে আটক করা হয়।
আটককৃত ব্যক্তিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য লালমাই থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
লালমাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: শহীদুল ইসলাম জানান আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রেকর্ড করা হয়েছে। শুক্রবার ৩ সেপ্টেম্বর বিজ্ঞ আদালতে হাজির করে জেলা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা