ঢাজা ০৬:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

টেকনাফে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক পাচারকারী আটক করেছে কোস্ট গার্ড

কোস্ট গার্ডের বিশেষ অভিযানে টেকনাফে বিপুল পরিমাণ ইয়াবাসহ একজন মাদক পাচারকারীকে আটক করা হয়েছে।

সোমবার (১০ নভেম্বর ২০২৫) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত রবিবার (৯ নভেম্বর) বিকেল ৪টার দিকে কোস্ট গার্ড স্টেশন টেকনাফের একটি বিশেষ দল টেকনাফ থানাধীন কেরুনতলী এলাকায় অভিযান চালায়। এ সময় একটি সন্দেহজনক সিএনজি তল্লাশি করে প্রায় ৫০ লক্ষ টাকা মূল্যের ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয় এবং এক মাদক পাচারকারীকে সিএনজিসহ আটক করা হয়।

জব্দকৃত ইয়াবা ও আটককৃত পাচারকারীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানান কোস্ট গার্ডের এই কর্মকর্তা।

তিনি আরও বলেন, “মাদকের ভয়াল থাবা থেকে তরুণ প্রজন্মকে রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।”

জনপ্রিয় সংবাদ

বক্তব্য দিতে দিতেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন কুষ্টিয়া জেলা জামায়াতের আমির অধ্যাপক আবুল হাশেম

টেকনাফে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক পাচারকারী আটক করেছে কোস্ট গার্ড

সপ্রকাশিত হয়েছে: ০৭:২৫:১৫ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫