• শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৯:৩৯ অপরাহ্ন

কুমিল্লা-১০ নির্বাচনী এলাকায় ধানের শীষের পক্ষে ব্যাপক গণজোয়ার, আব্দুল গফুর ভুঁইয়ার প্রচারণা

অরুণ কৃষ্ণ পাল (লালমাই) / ৮২ Time View
Update : মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫

কুমিল্লা-১০ (লালমাই-লাঙ্গলকোট) নির্বাচনী এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ্ব আব্দুল গফুর ভুঁইয়ার পক্ষে লালমাই উপজেলার সর্বস্তরের জনগণ ব্যাপক গণজোয়ার সৃষ্টি হয়েছে।

১০ অক্টোবর (সোমবার) লালমাই উপজেলার প্রবেশদ্বার লালমাই বাজারের জিরো পয়েন্টে থেকে শত শত মোটরসাইকেল, প্রাইভেটকার, হাই এক্স নিয়ে খোলা জিপে করে আব্দুল গফুর ভুঁইয়া নির্বাচনী প্রচারনা শুরু করেন।

লালমাই উপজেলার বিভিন্ন ইউনিয়নে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দলীয় প্রতীক ধানের শীষের পক্ষে গণসংযোগ, পথসভা ও প্রচারণা চালান।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কুমিল্লা-১০ নির্বাচনী এলাকায় ধানের শীষ প্রতীকের প্রার্থী মোঃ আবদুল গফুর ভূঁইয়া বলেন, আমি লালমাই উপজেলাকে মদ, গাঁজা, জুয়া ও অসামাজিক কার্যকলাপমুক্ত একটি আদর্শ উপজেলা হিসেবে গড়ে তুলব। আমি জনগণের মনোনীত প্রার্থী, ২৪ ঘন্টার মধ্যে ১৮ ঘন্টা জনগণের জন্য কাজ করবো। কুমিল্লা -৬ আসনের বিএনপির প্রার্থী মনিরুল হক চৌধুরী আমার বড় ভাই। আমি বড় ভাই মনিরুল হক চৌধুরী ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জাকারিয়া তাহের সুমনকে নিয়ে লালমাই উপজেলায় জনসভা করবো।

‎প্রচারণাকালে আরও বলেন, “জনগণের ভোটে গণতন্ত্র ফিরিয়ে আনতে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে।” আসন্ন নির্বাচনে ঐক্যবদ্ধভাবে ধানের শীষ প্রতীককে বিজয়ী করার আহ্বান জানান।

দেড় সহস্রাধিক গাড়ির শোভাযাত্রায় লালমাই উপজেলা বিএনপির সভাপতি মাসুদ করিম, সাধারণ সম্পাদক ইউছুফ আলী মীর পিন্টু, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-কৃষি বিষয়ক সম্পাদক এমদাদুল হক মজুমদার, সাবেক চেয়ারম্যান আমান উল্যাহ আমান, বিএনপি নেতা কাজী ইকবাল হোসেন কাজল, শাহজাহান মজুমদার, মহসিন মজুমদার, মফিজুল ইসলাম, রকেট মজুমদার, ওসমান গনি রিংকু, লালমাই উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহ আলম, যুগ্ম আহ্বায়ক ফিরোজ মিয়া, সদস্যসচিব প্রার্থী মাকসুদুর রহমান মাসুদ, যুবদল নেতা সাকিব মজুমদার, লালমাই উপজেলা ছাত্রদলের সভাপতি প্রার্থী মাসুদ পারভেজ ও কামরুল হাসানসহ তিন সহস্রাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

এসময় লালমাই উপজেলা বিএনপির সভাপতি মোঃ মাসুদ করিম ও সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ আলী মীর পিন্টু এর নেতৃত্ব ফুলেল শুভেচ্ছা জানান। এছাড়াও লালমাই উপজেলা বিএনপি ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ফুলেল শুভেচ্ছা জানান।

মোটরসাইকেল শোভাযাত্রায় লালমাই উপজেলার প্রবেশদ্বার, বাগমারা বাজার, ভূশ্চি বাজার, গৈয়ারভাঙ্গা বাজার, যুক্তিখোলা বাজারে অবস্থারত স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের উদ্দেশ্য শুভেচ্ছা বক্তব্য রাখেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা