• শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৮:৪৮ পূর্বাহ্ন

লক্ষ্মীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপি নেতা কুপিয়ে হত্যা

অনলাইন ডেস্ক / ১৩ Time View
Update : রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫

লক্ষ্মীপুরের সদর উপজেলায় আবুল কালাম জহির (৫০) নামে এক বিএনপি নেতাকে কুপিয়ে নির্মমভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা। আধিপত্য বিস্তার নিয়ে বিরোধের জেরে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। শনিবার রাত সাড়ে ৮টার দিকে চন্দ্রগঞ্জ ইউনিয়নের পশ্চিম লতিফপুর গ্রামের মোস্তফার দোকান এলাকার সড়কে এ ঘটনা ঘটে।

নিহত জহির চন্দ্রগঞ্জ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন। স্থানীয়রা জানান, রাতের অন্ধকারে দুর্বৃত্তরা সড়কের ওপর তাকে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মরদেহের পাশে গুলির খোসাও পাওয়া গেছে।

পুলিশ জানায়, নিহত জহির অতীতে মাদক ও মাটির ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন, তবে সাম্প্রতিক বছরগুলোতে তিনি স্বাভাবিক জীবনে ফিরে আসার চেষ্টা করছিলেন। ধারণা করা হচ্ছে, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তার প্রতিপক্ষরা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে।

চন্দ্রগঞ্জ থানা বিএনপির সভাপতি বেলাল হোসেন বলেন, “ঘটনাটি আমার জানা নেই। খোঁজ নিচ্ছি।”

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়জুল আজীম বলেন, “খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছেছি। আবুল কালাম জহিরকে কুপিয়ে হত্যা করা হয়েছে। কারা, কী কারণে এ ঘটনা ঘটিয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।”

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা