• শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৯:৪৪ অপরাহ্ন

চট্টগ্রামে আন্তঃ একাডেমি কাপ ফুটবলে চ্যাম্পিয়ন জিয়াউদ্দিন স্মৃতি : উদীয়মান ফুটবলার আব্দুল্লাহ

মোঃ রিয়াজ উদ্দিন চট্টগ্রাম / ১৬ Time View
Update : সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫

নগরীর ইপিজেড থানাধীন ৩৯ নং ওয়ার্ডস্থ দক্ষিণ প্রয়াত উপদেষ্টা জিয়াউদ্দিন আহমেদ মন্টু স্মৃতি।

গত ১৪ নভেম্বর, বিকেলে সিডিএ বালুর ২নং মাঠে অনুষ্ঠিত ফাইনালে প্রয়াত ফুটবলার জানে আলম স্মৃতি কে ট্রাইবেকারে ৩-১ গোলে হারিয়ে ২য় বারের মতো চ্যাম্পিয়ন হয়েছে অধিনায়ক আমিরের জিয়াউদ্দিন মন্টু স্মৃতি।

নির্ধারিত ৬০ মিনিটের খেলা ১-১ গোলে ড্র হয়। গোল দাতা আনিস ও শাহাদাত হোসেন। জয়ী দলের কিপার হাসান ম্যান অব দ্যা ম্যাচ, টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হন শাহাদাত হোসেন, উদীয়মান ফুটবলার মোঃ আব্দুল্লাহ, সেরা সদস্য ক্ষুদে ফুটবলার মোঃ তাহমিদ ।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন চট্টগ্রাম জেলা জাসাস সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও বিশিষ্ট সমাজসেবক,সা্ংস্কৃতিক ব্যক্তিত্ব দোস্ত মোহাম্মদ ভাই,উদ্ধোধক অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক, শিক্ষা- ক্রীড়া সংগঠক ও রাজনীতিবিদ হাজী মোঃ মুজিবুল হক কোম্পানি, সাবেক ফুটবলার ও শিক্ষা সংগঠক মোঃ মনিরুল ইসলাম, একাডেমির পরিচালক সদস্য ডাঃ উদয়ন কান্তি মিত্র, বিশিষ্ট মানবাধিকার সংগঠক ও একাডেমির পরিচালক সদস্য মোঃ খলিলুর রহমান হাওলাদার।
টুর্নামেন্টের ব্যবস্থাপনা পরিচালক মোঃ ইকবাল হোসেনের সভাপতিত্বে ও একাডেমির পরিচালক ও জেনারেল সেক্রেটারি, ক্রীড়া সংগঠক মুহাম্মদ বাবুল হোসেন বাবলার সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপদেষ্টা কোচ ও সাবেক জেলা দলের ফুটবলার মোঃ আলাউদ্দিন, সহকারী কোচ ও সিনিয়র ডিভিশন ফুটবলার মোঃ মামুন, একাডেমির সদস্য মোঃ রাকিব হোসেন সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

খেলার রেফারি মোঃ ওমর ফারুক,সহকারী মোঃ আতিকুল্লাহ ও তৌসিফ,৪র্থ‌ রেফারি মোঃ আতাউর।
আসন্ন সিডিএফএ অ-১৫ একাডেমি কাপ ফুটবলের জন্য খেলোয়াড় নির্বাচিত করার জন্য এই আয়োজন করা হয় বলে জানিয়েছেন একাডেমির ভারপ্রাপ্ত সভাপতি মুক্তিযোদ্ধা সন্তান দেলোয়ার আমিন হারুন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা