• শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৮:১৫ অপরাহ্ন

গ্রামীণ ব্যাংকে আগুন : মাগুরার মহম্মদপুরে 

অনলাইন ডেস্ক / ১১ Time View
Update : মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫

“আগুনে ব্যাংকের প্রয়োজনীয় কাগজ ও আসবাবপত্র পুড়ে গেছে।” মাগুরা মহম্মদপুর উপজেলার আমিনুর রহমান ডিগ্রি কলেজের পাশে অবস্থিত গ্রামীণ ব্যাংকে আগুন দেওয়া হয়েছে।

গ্রামীণ ব্যাংক মহম্মদপুর শাখার ম্যানেজার সোহানা সুলতানা জানান, মঙ্গলবার রাত সাড়ে ৩টার দিকে জানালা দিয়ে পেট্রোল ঢেলে অফিসে আগুন দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

মাগুরা মহম্মদপুর উপজেলার ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার বিল্লাল মৃধা বলেন, “দুষ্কৃতিকারীরা মাগুরা মহম্মমদপুর গ্রামীণ ব্যাংকে আগুন দিয়েছে। এতে ব্যাংকের প্রয়োজনীয় কাগজ ও আসবাবপত্র পুড়ে গেছে।”

ব্যাংকের ম্যানেজার সোহানা সুলতানা বলেন, “কে বা কারা জানালা দিয়ে পেট্রোল ঢেলে গ্রামীণ ব্যাংক অফিসে আগুন দেয়। এতে অফিসে থাকা কিছু কাগজপত্র ও আসববাব পত্র পুড়ে যায়।

ঘটনাটি প্রশাসনকে জানানো হয়েছে এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।”

মহম্মদপুর থানার ওসি আব্দুর রহমান বলেন, গ্রামীণ ব্যাংকে আগুন দেওয়ার খবর পেয়ে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে যায়। পরে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যদের উপস্থিতিতে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

“তবে ব্যাংকে কি পরিমাণ ক্ষতি হয়েছে এখনও জানা যায়নি। তদন্ত করে ক্ষয়ক্ষতি পরিমাণ বের হবে।”

এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা