
চট্টগ্রাম-কক্সবাজার রেলপথ উদ্বোধনের পর থেকেই যাত্রীসাধারণের বহু প্রত্যাশা— ৩ ও ৪ নম্বর কর্ণফুলী কমিউটার ট্রেনকে কক্সবাজার পর্যন্ত বর্ধিত করা। প্রতিদিনের ভোগান্তি, অতিরিক্ত যাত্রীচাপ এবং ট্রেনের দীর্ঘ সময় অকারণে চট্টগ্রামে অবস্থান—এসব কারণেই এ দাবি আরও জোরালো হচ্ছে।
যাত্রীদের অভিযোগ, কর্ণফুলী কমিউটার ট্রেন চট্টগ্রামে এসে প্রায় ১২ ঘণ্টা রেস্ট করে, যা রেলের জন্য যেমন অনুৎপাদনশীল, তেমনি যাত্রীসেবাও ব্যাহত করছে। তাদের মতে, এ সময় ব্যবহার করে ট্রেনটি খুব সহজেই কক্সবাজার পর্যন্ত যাতায়াত করতে পারে।
সময় বিবেচনায় যাত্রীদের প্রস্তাব
যাত্রীদের হিসাব অনুযায়ী—
চট্টগ্রাম থেকে কক্সবাজার যেতে সর্বোচ্চ ২ ঘণ্টা সময় লাগে,
আবার ফিরে আসতেও আরও ২ ঘণ্টা।
অর্থাৎ, মোট ৪ ঘণ্টা যাতায়াতে ব্যয় হবে, যা কর্ণফুলী ট্রেনের দীর্ঘ বিশ্রাম সময়ের তুলনায় অত্যন্ত অল্প। ফলে ভোর ৫টায় কক্সবাজার থেকে যাত্রা শুরু করলে সকাল ৯টার আগেই চট্টগ্রামে পৌঁছানো সম্ভব। এরপর আগের নির্ধারিত সময়সূচি অনুযায়ী ঢাকা অভিমুখে যাত্রা অব্যাহত রাখতে কোনো বাধা থাকবে না বলেও যাত্রীদের মত।
৪ কর্ণফুলী এক্সপ্রেসেও পরিবর্তনের দাবি
এছাড়া যাত্রীরা মনে করছেন—
৪ কর্ণফুলী এক্সপ্রেস যদি চট্টগ্রাম থেকে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে ছাড়ে, তবে কক্সবাজার পৌঁছতে সময় লাগবে প্রায় রাত ১০টা ৩০ মিনিট।
তবে এজন্য প্রয়োজন হবে ঢাকায় ট্রেনটির সূচি সামান্য পরিবর্তন করে ১ ঘণ্টা আগে ছেড়ে দেওয়া। এতে পুরো রুটেই সহজে গতি ধরে রাখা সম্ভব হবে।
যাত্রীদের প্রত্যাশা
সাধারণ মানুষ মনে করছেন—
চট্টগ্রাম-কক্সবাজার রেলপথ চালুর পর কর্ণফুলী কমিউটার ট্রেন বর্ধিত করা হলে যাত্রীসেবা আরও সহজ, সাশ্রয়ী ও সময়োপযোগী হবে। একইসঙ্গে রেলের রাজস্বও বাড়বে।
অনলাইন ডেস্ক 



















