ঢাজা ০৬:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

তারেক রহমানের দেশে ফেরা নিয়ে অতি আগ্রহের প্রয়োজন নেই: আমীর খসরু

রাজধানীর গুলশানের একটি হোটেলে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আমীর খসরু মাহমুদ চৌধুরী। ছবি: সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা নিয়ে অতি আগ্রহ দেখানো প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। মঙ্গলবার (২ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর গুলশানের একটি হোটেলে ‘ফিউচার বাংলাদেশ চ্যালেঞ্জ ২০২৫’-এর গ্র্যান্ড ফিনাল অনুষ্ঠানের পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

জানানো হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েক দিনের মধ্যেই তারেক রহমান দেশে ফিরবেন এমন আলোচনার বিষয়ে সাংবাদিকরা জানতে চাইলে আমীর খসরু বলেন, “আমার এ রকম কিছু জানা নেই। ও রকম কোনো কিছু আমাদের কালকে মিটিংয়েও আলোচনা হয়নি। এটি তার ও তার পরিবারের সিদ্ধান্ত। এ নিয়ে আলোচনা করে কোনো লাভ নেই।”

সরকারের পক্ষ থেকে তারেক রহমানকে ট্রাভেল ভিসা দেওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “আমার জানা নেই। সরকার কেন বলছে, সেটা আমি বলতে পারব না। এ বিষয়ে আমি ঠিক জানি না। তাই কমেন্ট করতে পারব না।”

তারেক রহমান দেশে না এলে সামনের নির্বাচনে বিএনপির প্রভাব পড়বে কি না—এ বিষয়ে তিনি মন্তব্য করেন, “রাজনীতি এত সহজে প্রভাবিত হয় না। বিএনপি একটি সবচেয়ে জনপ্রিয় দল। মানুষের আস্থা নিয়ে রাজনীতি করে। বাংলাদেশের মানুষের আস্থা বিএনপির ওপর। বিএনপির নেতৃত্ব—দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তারেক রহমান এবং জিয়াউর রহমান—এর প্রতি জনগণের আস্থা রয়েছে। এটা সবসময় প্রমাণিত হয়েছে এবং ইনশা আল্লাহ, আগামী দিনেও প্রমাণ হবে।”

খালেদা জিয়ার সুস্থতা কামনায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির টুইট নিয়ে জানতে চাইলে তিনি বলেন, “নরেন্দ্র মোদি একা নন, বিশ্বের বিভিন্ন স্থান থেকে অনেকেই তার সুস্থতা কামনা করেছেন। খালেদা জিয়া বাংলাদেশের জনগণের জন্য ও গণতন্ত্রের জন্য যা করেছেন, তা আজ সর্বস্বীকৃত। একজন রাজনীতিবিদ হিসেবে এ থেকে বড় পাওনা আর কিছু হতে পারে না।”

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

বক্তব্য দিতে দিতেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন কুষ্টিয়া জেলা জামায়াতের আমির অধ্যাপক আবুল হাশেম

তারেক রহমানের দেশে ফেরা নিয়ে অতি আগ্রহের প্রয়োজন নেই: আমীর খসরু

সপ্রকাশিত হয়েছে: ০৩:২৬:৪২ পূর্বাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫