
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কিশোরগঞ্জের দুটি গুরুত্বপূর্ণ আসনে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি।
কিশোরগঞ্জ-১ (সদর ও হোসেনপুর) আসনে দলটির মনোনীত প্রার্থী হিসেবে চূড়ান্ত করা হয়েছে মোঃ মাজহারুল ইসলামকে। মনোনয়ন ঘোষণার পর থেকেই স্থানীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
অন্যদিকে কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর ও নিকলী) আসনে বিএনপি প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন আলহাজ্ব শেখ মুজিবুর রহমান ইকবাল। মনোনয়ন পাওয়ার খবর ছড়িয়ে পড়তেই বাজিতপুর ও নিকলীতে দলীয় নেতাকর্মীদের মধ্যে আনন্দমুখর পরিবেশ তৈরি হয়।
দলীয় সূত্র জানায়, দুই আসনেই প্রার্থীরা ইতোমধ্যে নির্বাচনী মাঠে সক্রিয় হয়ে উঠেছেন।
ইকবাল খান, স্টাফ রিপোটার, কিশোরগঞ্জ 



















