
সীমান্তে কাস্তে হাতে দায়িত্ব পালনরত অবস্থায় তোলা ভাইরাল ছবির মাধ্যমে দেশজুড়ে আলোচনায় আসা কৃষক বাবুলকে সংবর্ধনা জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার বিজিবির পক্ষ থেকে তাকে সম্মাননা ও শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।
আপনাদের নিশ্চয়ই মনে আছে—সীমান্তে কাস্তে হাতে দাঁড়িয়ে ভাইরাল হওয়া সেই কৃষক বাবুলের কথা। দেশপ্রেম আর দায়িত্ববোধের প্রতীক হয়ে ওঠা এই সাধারণ কৃষককে আজ সংবর্ধনা জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবির পক্ষ থেকে তাকে সম্মাননা ও শুভেচ্ছা তুলে দেওয়া হয়, যাতে দেশপ্রেমে উজ্জীবিত এই মানুষটির সাহসিকতা ও সততা আরও অনুপ্রেরণা হয়ে ওঠে সবার কাছে। এক মুহূর্তের একটি ছবি যে দেশের মানুষের হৃদয়ে এতটা আলোড়ন তুলতে পারে—বাবুল সেই প্রমাণ।
বিজিবি বিশ্বাস করে—সীমান্তের নিরাপত্তায় জনগণের অংশগ্রহণ ও আস্থা সবচেয়ে বড় শক্তি। আর সেই আস্থার এক উজ্জ্বল উদাহরণ বাবুলের মতো সাধারণ মানুষ।
বিজিবি জানায়, দেশপ্রেম, সততা ও দায়িত্ববোধের প্রতীক এই কৃষকের সাহসিকতা সীমান্ত নিরাপত্তায় জনগণের অংশগ্রহণের উজ্জ্বল উদাহরণ। একটি মুহূর্তের ছবি যে মানুষের হৃদয়ে আলোড়ন তুলতে পারে—বাবুল তারই প্রমাণ।
অনলাইন ডেস্ক 



















