
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতে ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়ন বিএনপির উদ্যোগে উঠান বৈঠক ও শাড়ি–লুঙ্গি বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ভালুকা উপজেলা বিএনপির আহ্বায়ক (ভারপ্রাপ্ত) আলহাজ্ব মুহাম্মদ মোর্শেদ আলম তাঁর নিজস্ব অর্থায়নে ১১ নং রাজৈ ইউনিয়নের জামিরাপাড়া স্কুল মাঠে হাজারো নারী–পুরুষের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করেন।
উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম বিএসসি–র সভাপতিত্বে এবং সদস্য নাইমুল করিম জান্নাত–এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আলহাজ্ব মুহাম্মদ মোর্শেদ আলম। তিনি বলেন,
“তারেক রহমানের ঘোষিত ৩১ দফা রাষ্ট্র মেরামতের রূপরেখা দেশকে সঠিক পথে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই দফাগুলো ঘরে ঘরে পৌঁছে দিতে আমরা তৃণমূলে কাজ শুরু করেছি।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সালাহ আহম্মেদ, রহুল আমিন, নাছির উদ্দিন সরকার, আইয়ুব আলী কমান্ডার; শ্রমিকদলের সভাপতি সৌমিক হাসান সোহাগ ও সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ সুজন; স্বেচ্ছাসেবক দলের নেতা কায়সার আহম্মেদ কাজল, তিয়াস মাহমুদ শুভসহ বিএনপি ও অঙ্গ–সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।