ঢাজা ১১:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

হাদির মৃত্যুতে গণঅধিকার পরিষদের শোক

  • অনলাইন ডেস্ক
  • সপ্রকাশিত হয়েছে: ১২:০৬:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫
  • ৪২০ শেয়ার

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে গণঅধিকার পরিষদ। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

এক শোক বার্তায় গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেন, শরিফ ওসমান হাদি ছিলেন দেশের এক একনিষ্ঠ ও লড়াকু তরুণ কণ্ঠস্বর। তিনি সাহসিকতা ও দেশপ্রেমের যে দৃষ্টান্ত স্থাপন করেছেন, তা দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।

তিনি আরও বলেন, এই সহযোদ্ধার মৃত্যুতে গণঅধিকার পরিষদের সর্বস্তরের নেতা-কর্মীরা গভীরভাবে শোকাহত।

তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবার, আত্মীয়-স্বজন ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানান।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

বেইজিংয়ে বিএনপি প্রতিনিধি দলের সঙ্গে চীনের শীর্ষ নেতাদের বৈঠক, দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে আলোচনা

হাদির মৃত্যুতে গণঅধিকার পরিষদের শোক

সপ্রকাশিত হয়েছে: ১২:০৬:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫