ঢাজা ০১:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

পরীমনি শুটিংয়ে ফিরছেন 

দীর্ঘ প্রতিক্ষার অবসান ঘটলো। ফের শুটিংয়ে ফিরছেন চিত্রনায়িকা পরীমনি। শুরু হতে যাচ্ছে আবারো বৃটিশবিরোধী আন্দোলনের বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের জীবনীনির্ভর সিনেমা ‘প্রীতিলতা’র থেমে থাকা কাজ। এতে প্রীতিলতার ভূমিকায় অভিনয় করছেন চিত্রনায়িকা পরীমনি। আর এই সিনেমার বাকি অংশের শুটিং আগামী বছরের এপ্রিলে শুরু করার পরিকল্পনা করেছেন নির্মাতা রাশিদ পলাশ। সামাজিক মাধ্যমে অভিনেত্রীর সঙ্গে একটি ছবি শেয়ার করেন নির্মাতা। ক্যাপশনে লিখেছেন, এবার প্রীতিলতাও শেষ হবে ইনশাআল্লাহ ২০২৬। পোস্টের নিচে পরী মন্তব্য করেন, আমিও প্রস্তুত আছি। নির্মাতা সূত্রে জানা যায়, ২০২০ সালের শেষের দিকে সিনেমার কাজ শুরু হয়েছিল। আর তখন প্রায় ৩০ শতাংশ শুটিং শেষ হয় সিনেমাটির। যার বেশির ভাগই ছিল ঢাকার অংশ। এরপর অভিনেত্রীর মাতৃত্বকালীন বিরতিসহ বিভিন্ন কারণে কাজ আটকে থাকলেও এখন তারা পূর্ণ প্রস্তুতি নিয়ে মাঠে নামতে যাচ্ছেন। সব ঠিক থাকলে ২০২৬ সালের এপ্রিল মাসে রোজার ঈদের পর চট্টগ্রামের লোকেশনে বাকি অংশের শুটিং শুরু হবে। এ ছাড়া পরীর নতুন আরও একটি সিনেমা ‘ডোডোর গল্প’ মুক্তি পেতে যাচ্ছে। এটি তার মাতৃত্বকালীন বিরতির পর প্রত্যাবর্তন এবং সরকারি অনুদানে নির্মিত একটি ছবি। এতে তিনি এক আত্মত্যাগী মায়ের জীবন থেকে বার্ধক্য পর্যন্ত দীর্ঘ সময়ের চরিত্রে অভিনয় করেছেন। সিনেমাটিতে তার বিপরীতে রয়েছেন সাইমন সাদিক।

জনপ্রিয় সংবাদ

এসএসসি পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নে পরীক্ষকের সংখ্যা বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী মিলন

পরীমনি শুটিংয়ে ফিরছেন 

সপ্রকাশিত হয়েছে: ০২:২৭:৪০ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫