
ঘন কুয়াশায় সুযোগ নিচ্ছে চোর।
মিঠাপুকুরে দোকান ও কৃষকের গরু চুরির ঘটনা ঘটেছে। তবে চুরি যাওয়া একটি গরু নির্জন এলাকা থেকে খুজে পেলেও আরো ২ টি গরুর কোন সন্ধান পাওয়া যায়নি।
এলাকাবাসী সুত্রে জানা যায়, রংপুরের মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দ ইউনিয়নের জয়রামপুর আনোয়ার গ্রামের কৃষক আনিছুর রহমান পরিবারসহ ঢাকায় থাকেন।
আব্দুল মান্নান বলেন,আমার ভাই ঢাকায় যাওয়ার আগে বাড়িতে ৩টি গরু দেখাশুনার জন্য ভাইয়ের শ্বাশুড়িকে রেখে যান।
এদিকে ২৭ ডিসেম্বর রাতে ৩ টি গরু চুরি হয়।ওই নারীর সন্দেহ হলে গোয়ালে গিয়ে দেখেন গরু নেই।পরে আশে পাশের লোকজনকে জানালে খোঁজা খুজি করতে গিয়ে বাড়ি থেকে বেশ দুরে একটি নির্জন এলাকায় একটি গরু খুজে পান স্থানীয়রা।
অপর দিকে পায়রাবন্দ ইউনিয়নের তারাগঞ্জের আব্দুর রাজ্জাক জানানা,গত কয়েকদিন আগে তার দোকান চুরি হয়। এতে অর্ধলাখ টাকার মালামাল চুরি হয় বলে তিনি জানান।এছাড়াও এই ইউনিয়ন
এবিষয়ে জনপ্রতিনিধিদের সাথে কথা হলে চুরির ঘটনা ঘটেছে বলে তারা জানান।এর আগেও কয়েকটি চুরিরনঘটনা ঘটে।
স্থানীয়রা বলছেন,কয়েকদিন থেকে তীব্র শীত আর ঘন কুয়াশায় সুযোগ নিচ্ছে চোরের দল।পাশাপাশি পায়রাবন্দ ইউনিয়নে মাদকদ্রব্যর কারবার দিনের পর দিন বেড়েই চলছে। এ ইউনিয়নে অর্ধশত মাদক ব্যবসায়ীরা বিক্রি করে আসছে মাদক।মাদকের সাথে যেন পাল্লা দিয়ে বাড়ছে চুরির ঘটনা। এসব বিষয়ে প্রশাসনিক তৎপরতা নেই বললেই চলে।
চুরিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিহত করতে প্রশাসনিক তৎপরতার জোর দাবি জানান এলাকাবাসী।

























