ঢাজা ১০:৫১ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

অধ্যাপক মুহাম্মদ ইউনূস সুইজারল্যান্ড অগ্নিকাণ্ডে নিহতদের পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। ফাইল ছবি

সুইজারল্যান্ডের ক্র্যানস-মন্টানা স্কি রিসোর্টে মর্মান্তিক অগ্নিকাণ্ডে বহু প্রাণহানির ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস

শুক্রবার সুইস কনফেডারেশনের প্রেসিডেন্ট গি পারমেলিনকে প্রেরিত এক বার্তায় অধ্যাপক ইউনূস বলেন,
“ক্র্যানস-মন্টানা স্কি রিসোর্টে সংঘটিত অগ্নিকাণ্ডে বহু মূল্যবান প্রাণহানির সংবাদে আমি গভীরভাবে শোকাহত।”

প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য বিকেলে জানিয়েছে।

শোকবার্তায় তিনি আরও উল্লেখ করেন,
“গভীর শোকের সঙ্গে বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে আপনার প্রতি, এবং আপনার মাধ্যমে নিহতদের শোকসন্তপ্ত পরিবার-পরিজনসহ সুইস কনফেডারেশনের জনগণের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি।”

নিহতদের পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করে অধ্যাপক ইউনূস বলেন,
“এই গভীর বেদনা ও শোকের সময়ে আমাদের চিন্তা ও প্রার্থনা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সঙ্গে রয়েছে। মহান আল্লাহ যেন নিহতদের আত্মাকে শান্তি দান করেন এবং তাঁদের স্বজনদের এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি ও ধৈর্য দান করেন।”

তিনি আহতদের দ্রুত সুস্থতা কামনাও করেছেন, বলেন,
“আহতদের দ্রুত আরোগ্য লাভের জন্য আমরা প্রার্থনা করি।”

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

বেইজিংয়ে বিএনপি প্রতিনিধি দলের সঙ্গে চীনের শীর্ষ নেতাদের বৈঠক, দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে আলোচনা

অধ্যাপক মুহাম্মদ ইউনূস সুইজারল্যান্ড অগ্নিকাণ্ডে নিহতদের পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ

সপ্রকাশিত হয়েছে: ০১:৫৩:০৭ পূর্বাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬