ঢাজা ০১:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রামে প্রাচিকসের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে চিকিৎসা প্রবাহ উন্মোচন ও শিক্ষার্থী সংবর্ধনা

  • রিয়াজ উদ্দিন
  • সপ্রকাশিত হয়েছে: ১১:০২:২৫ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬
  • ১১৭ শেয়ার

চট্টগ্রাম নগরীর ইপিজেড থানাধীন পেশাজীবীদের ঐতিহ্যবাহী সংগঠন প্রাইভেট চিকিৎসক কল্যাণ সমিতি (প্রাচিকস)-এর ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, চিকিৎসা প্রবাহ উন্মোচন, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও গুণীজন সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৫ জানুয়ারি) দুপুর থেকে নগরীর একটি স্থানীয় কমিউনিটি সেন্টারে এ অনুষ্ঠান সম্পন্ন হয়। সংগঠনের সভাপতি মোঃ মারুফ রহমান মনূ’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন রাসেলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলার সাবেক স্বাস্থ্য পরিচালক ডাঃ মোঃ নূরুল আলম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা মোঃ আলমগীর, শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরি লিমিটেডের জিএম পুলক পারিয়াল, শেভরনের পরিচালক অশেষ কুমার উকিল ও মোঃ আজাদ রহমান। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বন্দর ল্যাবের চেয়ারম্যান হাজী মোঃ আব্দুল জব্বার, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষাসংগঠক মোঃ শাহেদ এবং শেভরন হাসপাতালের গেট ইনচার্জ নারায়ণ দে বর্মন।

আলোচনা সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন চিকিৎসা প্রবাহ সম্পাদক ডাঃ মোঃ কামাল উদ্দিন, সদস্য সচিব ও সাংগঠনিক সম্পাদক কে এম মাজহারুল হক, সাবেক সভাপতি হেকিম মোঃ সেলিম রেজা, মোঃ ইউসুফ, সহ-সভাপতি ডাঃ পি. কে. দাশ, সাবেক সাধারণ সম্পাদক মোঃ গিয়াস উদ্দিন, ডাঃ রতন দাশ, সহ-সাধারণ সম্পাদক উত্তম কুমার মজুমদার, সিনিয়র কার্যকরী সদস্য এম. এ. মনসুর আলম, ডাঃ মেজবাহ উদ্দিন, রফিকুল ইসলাম, মোঃ মাহফুজ রহমান, সাবেক অর্থ সম্পাদক ডাঃ উদয়ন কান্তি মিত্র, মোঃ নেছার উদ্দিনসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে ডাঃ মোঃ নূরুল আলম বলেন, তৃণমূল পর্যায়ে প্রাথমিক স্বাস্থ্যসেবায় এ অঞ্চলে প্রাচিকসের অবদান চিরস্মরণীয়। সাধারণ মানুষের মৌলিক অধিকার স্বাস্থ্যসেবায় দীর্ঘদিন ধরে এই নন-গ্র্যাজুয়েট পেশাজীবী সংগঠনটি নিষ্ঠার সঙ্গে কাজ করে মানুষের আস্থা অর্জন করেছে। তিনি প্রাচিকসের ভবিষ্যৎ কার্যক্রমে সকলের সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানের শেষ পর্বে ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান এবং বিদায়ী প্রবীণ সদস্যদের গুণীজন সম্মাননা প্রদান করা হয়।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

এসএসসি পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নে পরীক্ষকের সংখ্যা বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী মিলন

চট্টগ্রামে প্রাচিকসের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে চিকিৎসা প্রবাহ উন্মোচন ও শিক্ষার্থী সংবর্ধনা

সপ্রকাশিত হয়েছে: ১১:০২:২৫ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬