ঢাজা ০৮:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের আমির ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে সোমবার মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে সংগঠনের নায়েবে আমির, সেক্রেটারি জেনারেল, সহকারী সেক্রেটারি জেনারেলসহ কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।

বৈঠকে আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সামগ্রিক পরিবেশ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। আলোচনায় উল্লেখ করা হয়, দীর্ঘ ১৬ বছরের আন্দোলন-সংগ্রামের মাধ্যমে ফ্যাসিবাদ বিদায় নিয়েছে। দেড় হাজার শহীদ ও ত্রিশ হাজারের বেশি আহত ও পঙ্গুত্ববরণের বিনিময়ে অর্জিত এই নতুন বাংলাদেশকে কোনো ধরনের চক্রান্ত, ষড়যন্ত্র কিংবা কোনো গোষ্ঠীর হাতে জিম্মি হতে দেওয়া যাবে না।

বৈঠকে নির্বাচন কমিশন, নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা এবং আইনশৃঙ্ঙ্খলা রক্ষায় নিয়োজিত বাহিনীকে সর্বোচ্চ নিরপেক্ষতা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়। বিশেষ কোনো রাজনৈতিক দলের প্রতি ঝুঁকে না পড়ে সবার জন্য সমান আচরণ নিশ্চিত করার ওপর গুরুত্ব আরোপ করা হয়।

এছাড়া অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে প্রশাসনের শতভাগ নিরপেক্ষতা নিশ্চিত করার পাশাপাশি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির আশানুরূপ উন্নয়নে কঠোর পদক্ষেপ গ্রহণের জন্য নির্বাচন কমিশন ও সরকারের কাছে জোর দাবি জানায় জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

আইন সহায়তা কেন্দ্র আসক ও মানবাধিকার ফাউন্ডেশন এর ৫১ সদস্যের চট্টগ্রাম বিভাগীয় কমিটি ঘোষণা

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত

সপ্রকাশিত হয়েছে: ১১:৪৯:১৮ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬