বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নাগরিক ঐক্য’র নেতারা।
সোমবার সন্ধ্যায় বিএনপির গুলশান কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় নাগরিক ঐক্য’র সভাপতি মাহমুদুর রহমান মান্নাসহ দলটির সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে আয়োজনসহ সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতির বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
সাক্ষাৎ শেষে বিএনপির কার্যালয়ের বাইরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মাহমুদুর রহমান মান্না। তিনি বলেন, “বিএনপির সদ্যপ্রয়াত চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানাতেই আমরা এখানে এসেছি। রাজনৈতিক, নির্বাচন বা অন্য কোনো ইস্যুতে আলোচনা হয়নি।”
তিনি আরও বলেন, “তারেক রহমান বলেছেন, সবাই দেখা করতে আসায় তিনি নিজেকে একা মনে করছেন না। তিনি মনে করেন, সবাই তার পাশে আছেন এবং দেশ গড়ার কাজে তিনি সকলকে সঙ্গে চান।”
নাগরিক ঐক্য’র এই নেতা জানান, বাসযোগ্য রাজধানী গড়ে তোলা, চিকিৎসা ব্যবস্থা উন্নয়ন, কৃষিসহ বিভিন্ন খাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের ঘোষিত মহাপরিকল্পনা বাস্তবায়নে সবার সহযোগিতা কামনা করা হয়েছে।
অনলাইন ডেস্ক 



















