গজারিয়া অবসর জনিত চারজন প্রধান শিক্ষকদেরর বিদায় উপলক্ষে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১১ টা উপজেলা সম্মেলনে কক্ষে শিক্ষকদের বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার,মোঃ মাহমুদুল হাসান। অনুষ্ঠানে সভাপতিত্বে করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো জাকির হোসেন। এসময় প্রতিষ্ঠান প্রধানগণের উপস্থিতিতে সম্মানিত চারজন প্রতিষ্ঠান প্রধান স্যারদের বিদায়ী সম্বর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সম্মানিত প্রধান শিক্ষকগণ হলেন: ১) জনাব সৈয়দ আহমদ, প্রধান শিক্ষক – গজারিয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, ২) জনাব মোঃ রফিকুল ইসলাম, প্রধান শিক্ষক- হাজী কেরামত আলী উচ্চ বিদ্যালয়, ৩) জনাব মোঃ আবুল হোসেন সরকার, প্রধান শিক্ষক- ভবেরচর ওয়াজীর আলী উচ্চ বিদ্যালয়, ৪) জনাব সরদার আব্দুল কাইয়ুম, প্রধান শিক্ষক- বাউশিয়া মোহাম্মদ আব্দুল আজহার উচ্চ বিদ্যালয়, গজারিয়া, মুন্সিগঞ্জ। আয়োজনে: উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও উপজেলা পর্যায়ে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকগণ।
মোঃ খায়রুল ইসলাম হৃদয় 
























