
ঢাকাস্থ লালমাই উপজেলা বিএনপির উদ্যোগে কুমিল্লা-১০ (লালমাই-লাঙ্গলকোট) আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়াকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সংগঠনের নেতারা। গত রোববার সন্ধ্যায় রাজধানীর দিলকুশাস্থ সুরমা ওভারসিজ অফিসে এই শুভেচ্ছা বিনিময় করেন তারা।
ঢাকাস্থ লালমাই উপজেলা বিএনপির সভাপতি এম. ওয়াহিদ মজুমদার এর নেতৃত্বে এসময় উপস্থিত ছিলেন ঢাকাস্থ লালমাই উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ ইসমাইল হোসেন, সহ-সভাপতি সারোয়ার আলম, সাংগঠনিক সম্পাদক সেলিম মোল্লা।
এছাড়াও উপস্থিত ছিলেন শহিদুল ইসলাম, হেল্লালুল ইসলাম, তাহমিনা আক্তার, আমানুতোল্লা, সাইফুল ইসলাম, তাজুল ইসলামসহ অনেকে।
শুভেচ্ছা বিনিময়কালে ওয়াহিদ মজুমদার বলেন, আবদুল গফুর ভূঁইয়া একজন পরীক্ষিত ও জনপ্রিয় নেতা। কুমিল্লা-১০ আসনের উন্নয়ন ও জনগণের অধিকার আদায়ে তিনি অতীতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। আগামী নির্বাচনেও জনগণের বিপুল সমর্থনে তিনি বিজয়ী হবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
পরে আবদুল গফুর ভূঁইয়া উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দেশ ও জনগণের কল্যাণে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।
নিজস্ব প্রতিবেদক 

























