ঢাজা ১১:২২ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

নির্বাচনের সব ক্ষেত্রে সরকার পূর্ণ প্রস্তুত: প্রধান উপদেষ্টার প্রেস সচিব

আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক, প্রশাসনিক ও নিরাপত্তা—সব দিক থেকেই সরকার সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, নির্বাচনের আর মাত্র ৩৭ দিন বাকি থাকলেও প্রস্তুতির কোনো ঘাটতি নেই।

মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

প্রেস সচিব বলেন, “নির্বাচন নিয়ে যারা এখনও বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছেন, তাদের প্রোফাইল সরকারের কাছে স্পষ্ট। রাষ্ট্র এ বিষয়ে সজাগ রয়েছে।”

নিরাপত্তা ব্যবস্থার বিষয়ে তিনি জানান, পুলিশ, সেনাবাহিনী ও বিজিবিসহ সব নিরাপত্তা বাহিনী আত্মবিশ্বাসের সঙ্গে দায়িত্ব পালন করছে। সাম্প্রতিক সময়ে দেশে একাধিক বড় ও সংবেদনশীল আয়োজন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়াকে তিনি সরকারের সক্ষমতার প্রমাণ হিসেবে উল্লেখ করেন।

শফিকুল আলম বলেন, “ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদির জানাজা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা—এই তিনটি বৃহৎ জনসমাগমের অনুষ্ঠান একই সময়ে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। বাংলাদেশের ইতিহাসে এমন নজির খুব কমই আছে।”

তিনি আরও বলেন, এসব আয়োজন সুচারুভাবে সম্পন্ন করার মাধ্যমে নিরাপত্তা বাহিনীর দক্ষতা ও প্রস্তুতির বিষয়টি স্পষ্ট হয়েছে।

এক প্রশ্নের জবাবে প্রেস সচিব জানান, জাতিসংঘ সাধারণত এ ধরনের নির্বাচনে অবজারভার পাঠায় না। তবে অভ্যন্তরীণভাবে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে সরকার সব ধরনের প্রস্তুতি নিশ্চিত করছে।

তিনি বলেন, “সরকারের লক্ষ্য একটাই—জনগণের আস্থা অর্জন করে একটি বিশ্বাসযোগ্য নির্বাচন উপহার দেওয়া।”

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

বেইজিংয়ে বিএনপি প্রতিনিধি দলের সঙ্গে চীনের শীর্ষ নেতাদের বৈঠক, দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে আলোচনা

নির্বাচনের সব ক্ষেত্রে সরকার পূর্ণ প্রস্তুত: প্রধান উপদেষ্টার প্রেস সচিব

সপ্রকাশিত হয়েছে: ০২:৫১:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬