ঢাজা ১১:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয় নির্বাচন ও গণভোট সামনে রেখে নারী ভোটারদের সচেতন করতে সরকারের টিভিসি প্রকাশ

ছবি : ভিডিও খেকে নেওয়া

আসন্ন জাতীয় নির্বাচন ও গণভোটকে সামনে রেখে নারী ভোটারদের মধ্যে সচেতনতা ও অংশগ্রহণ বাড়াতে একটি টেলিভিশন বিজ্ঞাপন (টিভিসি) প্রকাশ করেছে সরকার।

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচন ও গণভোটে নারীদের ভোটাধিকার প্রয়োগে উদ্বুদ্ধ করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

আজ প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের ফেসবুক পেজে টিভিসিটি প্রকাশ করা হয়। টিভিসি প্রকাশের সময় প্রেস উইং জানায়,

“চব্বিশের গণঅভ্যুত্থানে আমাদের নারীরা ছিল অগ্রণী ভূমিকায়। ছাব্বিশের জাতীয় নির্বাচন ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের গণভোটে নারীরা জাগবে একই মহিমায়।”

প্রেস উইং সূত্র জানায়, টিভিসিটির মাধ্যমে নারীদের ভোটাধিকার, গণতান্ত্রিক অংশগ্রহণ এবং রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানানো হয়েছে।

উল্লেখ্য, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে নির্মিত এই টিভিসির মূল লক্ষ্য হলো—নারী ভোটারদের মধ্যে নির্বাচন ও গণভোট সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা এবং ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে মতামত প্রকাশে উদ্বুদ্ধ করা।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

বেইজিংয়ে বিএনপি প্রতিনিধি দলের সঙ্গে চীনের শীর্ষ নেতাদের বৈঠক, দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে আলোচনা

জাতীয় নির্বাচন ও গণভোট সামনে রেখে নারী ভোটারদের সচেতন করতে সরকারের টিভিসি প্রকাশ

সপ্রকাশিত হয়েছে: ১২:৩৩:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬