ঢাজা ০৬:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

আজ প্রথম বারের মত চসিকের ‘মেয়র শিক্ষাবৃত্তি–২০২৫’ পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন কর্তৃক প্রবর্তিত ‘মেয়র শিক্ষাবৃত্তি–২০২৫’ এর পরীক্ষা আগামীকাল শনিবার (১০ জানুয়ারি) অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইতোমধ্যে এ পরীক্ষা আয়োজনের সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত নগরীর তিনটি কেন্দ্রে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষাকেন্দ্রগুলো হলো—
কোতোয়ালী থানাধীন অপর্ণাচরণ সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ, কাপাসগোলা সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় এবং আগ্রাবাদ চৌমুহীন এলাকার পাঠানটুলী খান সাহেব সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়।

প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাওয়া এই শিক্ষাবৃত্তি পরীক্ষায় চসিকের ৪৮টি শিক্ষা প্রতিষ্ঠানসহ নগরীর মোট ১২৪টি বিদ্যালয়ের দুই শ্রেণির ৩ হাজার ৫৩৭ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে। এর মধ্যে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ১ হাজার ৭৭৫ জন এবং সপ্তম শ্রেণির শিক্ষার্থী ১ হাজার ৭৬২ জন।

এ উপলক্ষে শুক্রবার সিটি কর্পোরেশনের প্রধান শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে বৃত্তি আয়োজন সংক্রান্ত এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় পরীক্ষা পরিচালনা কমিটির যুগ্ম আহ্বায়ক ও পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যক্ষ আবু তালেব বেলাল এবং পরিচালনা কমিটির কো-অর্ডিনেটর আবু মোশাররফ রাসেল সার্বিক প্রস্তুতি সম্পর্কে অবহিত করেন।

প্রধান শিক্ষা কর্মকর্তা ড. কিসিঞ্জার চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন কাপাসগোলা সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব রোমা বড়ুয়া, পাঠানটুলী খান সাহেব সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব আখতার হোসেন, অপর্ণাচরণ সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের সিনিয়র শিক্ষক ও কেন্দ্র সচিব মিনহাজুল ইসলামসহ সংশ্লিষ্টরা।

পরীক্ষা সংক্রান্ত বিশেষ নির্দেশনায় জানানো হয়েছে, পরীক্ষার্থীদের অবশ্যই পরীক্ষা শুরুর অন্তত এক ঘণ্টা আগে প্রবেশপত্রে উল্লেখিত নিজ নিজ কেন্দ্রে উপস্থিত হতে হবে। প্রতিটি কেন্দ্রের প্রবেশমুখে বড় ব্যানারে আসন বিন্যাস তালিকা টানানো থাকবে, সেখান থেকে কক্ষ নম্বর জেনে পরীক্ষার্থীদের প্রবেশ করতে হবে।

পরীক্ষা কেন্দ্রে কোনো ধরনের মোবাইল ফোন বহন নিষিদ্ধ করা হয়েছে। পরীক্ষার্থীদের প্রবেশপত্র ও প্রয়োজনীয় কলম সঙ্গে আনতে হবে। সাধারণ ক্যালকুলেটর ব্যবহার করা যাবে।

এ বিষয়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন ও বৃত্তি পরিচালনা কমিটির কর্মকর্তারা সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছেন।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

বক্তব্য দিতে দিতেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন কুষ্টিয়া জেলা জামায়াতের আমির অধ্যাপক আবুল হাশেম

আজ প্রথম বারের মত চসিকের ‘মেয়র শিক্ষাবৃত্তি–২০২৫’ পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে

সপ্রকাশিত হয়েছে: ০১:১০:৩০ পূর্বাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬