ঢাজা ১১:৫১ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ভোটকেন্দ্রে গণভোট সংক্রান্ত ব্যানার প্রদর্শনের নির্দেশ ইসির

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটগ্রহণের সময় নির্বাচন কমিশনের (ইসি) নির্দেশনা অনুযায়ী প্রতিটি ভোটকেন্দ্রে গণভোট সংক্রান্ত ব্যানার প্রদর্শন নিশ্চিত করতে হবে। এ বিষয়ে একটি পরিপত্র জারি করেছে নির্বাচন কমিশন।

বৃহস্পতিবার নির্বাচন কমিশন সচিবালয়ের উপসচিব (নির্বাচন পরিচালনা-২ অধিশাখা) মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এ পরিপত্র জারি করা হয়।

পরিপত্রে বলা হয়, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী প্রতিটি ভোটকেন্দ্রে গণভোট সংক্রান্ত ব্যানার দৃশ্যমান স্থানে প্রদর্শন করতে হবে। ব্যানারে জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ, ২০২৫ এবং জুলাই জাতীয় সনদে লিপিবদ্ধ সংবিধান সংস্কার সম্পর্কিত লিখিত প্রস্তাবসমূহ স্পষ্টভাবে উল্লেখ থাকতে হবে।

এতে আরও উল্লেখ করা হয়, গণভোট সংক্রান্ত ব্যানারের একটি নির্ধারিত নমুনা নির্বাচন কমিশন কর্তৃক প্রণয়ন করা হয়েছে, যা জনসংযোগ অধিশাখা থেকে সরবরাহ করা হবে। ওই নমুনা অনুযায়ী পরিবেশবান্ধব ব্যানার স্থানীয়ভাবে মুদ্রণ করবেন সিনিয়র জেলা বা জেলা নির্বাচন অফিসাররা এবং তা ভোটকেন্দ্রভিত্তিক প্রিজাইডিং অফিসারদের কাছে সরবরাহ করা হবে। প্রিজাইডিং অফিসাররা প্রতিটি ভোটকেন্দ্রে কমপক্ষে একটি ব্যানার প্রদর্শনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। এ জন্য ব্যানার মুদ্রণের ব্যয় নির্বাহে সংশ্লিষ্ট নির্বাচন অফিসারদের প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দেওয়া হবে।

এদিকে, গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর অনুচ্ছেদ ৩৬-এর দফা ১৫ অনুযায়ী প্রিজাইডিং অফিসার ভোটকেন্দ্র থেকে সরাসরি ডাকযোগে নির্বাচন কমিশনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগণনার বিবরণীর এক কপি পাঠাবেন বলেও পরিপত্রে উল্লেখ করা হয়েছে। এ উদ্দেশ্যে প্রতিটি ভোটকেন্দ্রের জন্য দুটি করে বিশেষ খাম সরবরাহ করা হবে।

নির্বাচন কমিশন সচিবালয় থেকে প্রয়োজনীয় সংখ্যক মুদ্রিত বিশেষ খাম রিটার্নিং অফিসারদের কাছে পাঠানো হবে। পাশাপাশি, এসব বিশেষ খাম দ্রুত নির্বাচন কমিশনে পৌঁছাতে ভোটগ্রহণের দিন পোস্ট অফিসসমূহ ২৪ ঘণ্টা খোলা রাখার জন্য ডাক বিভাগকে বিশেষ নির্দেশনা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

বেইজিংয়ে বিএনপি প্রতিনিধি দলের সঙ্গে চীনের শীর্ষ নেতাদের বৈঠক, দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে আলোচনা

ভোটকেন্দ্রে গণভোট সংক্রান্ত ব্যানার প্রদর্শনের নির্দেশ ইসির

সপ্রকাশিত হয়েছে: ১২:৪৮:৩১ পূর্বাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬