ঢাজা ১২:১৫ অপরাহ্ন, শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ২২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ফজরের নামাজ পড়ে ভোটকেন্দ্রে গিয়ে নিরাপত্তা নিশ্চিত করতে হবে: আসিফ মাহমুদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, “এবারের নির্বাচনে ফজরের নামাজ পড়ে ভোটকেন্দ্রে গিয়ে নিরাপত্তা নিশ্চিত করতে হবে। শুধু নিজেরা ভোট দিলেই হবে না, সাধারণ মানুষের বিশেষ করে আমাদের মা-বোনদের ভোট দেওয়ার নিরাপত্তা নিশ্চিত করতে হবে। একদিন কষ্ট করলে আগামী পাঁচ বছর নিরাপদে নিশ্চিন্তে থাকতে পারবেন।”

 সোমবার পঞ্চগড় সদর উপজেলার সাতমেরো ইউনিয়নের গোয়ালঝাড়া বাজারে, সাতমেরো উচ্চ বিদ্যালয় মাঠে পঞ্চগড়-১ আসনের প্রার্থী সারজিস আলমের সমর্থনে আয়োজিত এনসিপির নির্বাচনি পদযাত্রার পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আসিফ মাহমুদ বলেন, “বাংলাদেশের এক নাম্বার আসনে এক নাম্বার প্রার্থী লাগবে। আপনাদের এই আসন থেকে এমপি-মন্ত্রী হয়েছে ঠিকই, কিন্তু এই এলাকার মানুষের জন্য কোনো কাজ করেনি।” তিনি দাবি করেন, “যিনি এমপি না হয়েও আপনাদের এলাকার পর্যটন শিল্প ও রাস্তাঘাটের উন্নয়নের জন্য কাজ করেছেন—আপনারা সারজিস আলমকে এমপি বানালে তিনি আরও বেশি দায়িত্ব নিয়ে কাজ করবেন।”

তিনি আরও বলেন, “গত ৫৪ বছর ধরে ওয়ার্ড কমিশনারের ছেলে কমিশনার, চেয়ারম্যানের ছেলে চেয়ারম্যান, এমপি-মন্ত্রীর ছেলে এমপি-মন্ত্রী হয়। আমরা চাই আপনাদের ছেলেও একদিন চেয়ারম্যান, কমিশনার, এমপি ও মন্ত্রী হবে।” তিনি শাপলা কলিতে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, “এতে পঞ্চগড়ে কাউকে চাঁদা দিয়ে ব্যবসা করতে হবে না, চিকিৎসার অভাবে কাউকে মরতে হবে না। আমরা ন্যায়-ইনসাফের বাংলাদেশ গড়তে চাই।”

পঞ্চগড়-১ আসনে ১১ দলীয় ঐক্যজোটের সংসদ সদস্য প্রার্থী সারজিস আলম বলেন, “গত দিনগুলোতে যারা মামলাবাজি, চাঁদাবাজি, সন্ত্রাস, নারী নির্যাতন করেছে, তাদের প্রত্যাখ্যান করুন। যারা খারাপ কাজ করেছে তাদের ভোট দেবেন না।” তিনি বলেন, “যদি আমাদের নেতাকর্মীরাও খারাপ কাজ করে, তাহলে আমাদেরকেও ভোট দেবেন না। একজন ভালো নেতা যদি তার নেতাকর্মীদের নিয়ন্ত্রণ করতে না পারে, সে কখনো ভালো নেতা হতে পারে না।”

সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে সারজিস আলম বলেন, “আমরা এগারো দলীয় জোটের নেতাকর্মীরা মন্দির ও পূজার মণ্ডপ পাহারা দিয়েছি। অথচ একটি বড় দলের নেতাকর্মীরা প্রতিমা বিসর্জনের পুকুর দখল করেছে, জায়গা-জমি ও ব্যবসা প্রতিষ্ঠান দখল করেছে। এই দখলবাজদের প্রত্যাখ্যান করুন।”

পঞ্চগড় জেলা জামায়াতের আমির অধ্যাপক মাওলানা ইকবাল হোসাইন বলেন, “আমরা যে ঐক্য গড়েছি হেরে যাওয়ার জন্য নয়। আমরা কোনো ধর্ষক, খুনি, চাঁদাবাজ, দখলবাজ ও নারী নির্যাতককে সংসদে পাঠাব না।” তিনি বলেন, “এবার ভোট চুরি করার সুযোগ দেব না। ভোটের দুই দিন আগে গ্রামে গ্রামে পাহারার ব্যবস্থা করব।”

এনসিপির যুগ্ম সদস্য সচিব ও নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি মনিরা শারমিন বলেন, “আপনারা যদি শহীদ ওসমান হাদীর খুনিদের বিচার চান, তাহলে আপনাদের ‘হ্যাঁ’ ভোটকে জয়যুক্ত করতে হবে।”

পঞ্চগড় জেলা শিবিরের সাবেক সভাপতি জুলফিকার আলির সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন জাতীয় যুবশক্তির আহ্বায়ক ও এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মুখ্য সমন্বয়কারী এডভোকেট তরিকুল ইসলাম, এনসিপির শিক্ষা ও গবেষণা সেলের সম্পাদক ফয়সাল মাহমুদ শান্ত, বাংলাদেশ লেবার পার্টির পঞ্চগড় জেলা শাখার আহ্বায়ক মো. ফেরদৌস আলম এবং বাংলাদেশ খেলাফত মজলিস পঞ্চগড় জেলার সভাপতি মীর মোর্শেদ তুহিন

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

হরমুজ প্রণালীতে কন্টেইনার জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা: ইঞ্জিন রুমে ভয়াবহ আগুন

ফজরের নামাজ পড়ে ভোটকেন্দ্রে গিয়ে নিরাপত্তা নিশ্চিত করতে হবে: আসিফ মাহমুদ

সপ্রকাশিত হয়েছে: ০৩:০৬:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬