ঢাজা ১১:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ২২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

আফতাব উদ্দিন স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

আফতাব উদ্দিন স্কুল এন্ড কলেজে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী এ আয়োজনে শিক্ষার্থীদের অংশগ্রহণে ক্যাম্পাস মুখরিত হয়ে ওঠে।

সকালে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে ক্রীড়া প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। প্রতিযোগিতায় দৌড়, লং জাম্প, হাই জাম্প, বল নিক্ষেপ, রিলে রেসসহ বিভিন্ন ইভেন্টে স্কুল ও কলেজ শাখার শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির শিক্ষকবৃন্দ, অভিভাবক ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত থেকে শিক্ষার্থীদের উৎসাহ প্রদান করেন। বক্তারা বলেন, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পুরো আয়োজনটি সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন হওয়ায় শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে ব্যাপক আনন্দ লক্ষ্য করা যায়।

জনপ্রিয় সংবাদ

হরমুজ প্রণালীতে কন্টেইনার জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা: ইঞ্জিন রুমে ভয়াবহ আগুন

আফতাব উদ্দিন স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

সপ্রকাশিত হয়েছে: ১১:২২:৪১ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬