ঢাজা ১১:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ২২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

চট্টগ্রাম -১১আসনে জাতীয়তাবাদী ক্রীড়া দলের প্রীতি ফুটবল ম্যাচে চ্যাম্পিয়ন সবুজ দল

আসন্ন ত্রায়োদশ জাতীয় সংসদ নির্বাচন কে সামনে রেখে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে চট্টগ্রাম -১১ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী ক্রীড়া দলের উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচ হালিশহর বেগম জান স্কুল মাঠে বৃহস্পতিবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে।

খেলার শুরুর প্রাক্কালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রীতি ফুটবল ম্যাচের উদ্ধোধন করেন বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও চট্টগ্রাম -১১ এর ধানের শীষের প্রার্থী আমির খসরু মাহমুদ চৌধুরী।

তিনি বলেন, নির্বাচনে জয়ী হতে পারলে এই আসনের প্রতিটি খেলোয়াড়ের মান-উন্নয়নে এবং পেশাদারিত্বের সাথে পরিবারের সদস্যদের আর্থিক সহায়তা এবং ওয়ার্ডে ওয়ার্ডে উপযুক্ত স্থানে খেলার মাঠ তৈরির উদ্যোগ গ্রহণ করা হবে বলে জানিয়েছেন। তিনি আরো বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারণ্যের অহংকার তারেক রহমানের ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার দৃঢ় আহ্বান জানান।
খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠান আরো বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্রীড়া দল কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব ও জাতীয় তারকা ফুটবলার মোঃ জাহিদ পারভেজ চৌধুরী, চট্টগ্রাম মহানগর ক্রীড়া দল আহ্বায়ক ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক মোঃ মশিউল আলম স্বপন, কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা সদস্য ইসরাফিল খসরু,নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ এম এ আজিজ, বন্দর থানা বিএনপির সাবেক সভাপতি হাজী মোহাম্মদ হানিফ স্ওদাগর,৩৮ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মোঃ আজম , বিএনপি নেতা মোঃ কামাল উদ্দিন, মহিলা দলের নেত্রী জেসমিন খানম, শাহিদা খানম মালা, মোঃ সেলিম, খেলোয়াড় সমিতির মোঃ লোকমান হোসেন, মোঃ ইব্রাহীম,রোকন উদ্দিন মাহমুদ খলিল, ক্রীড়া দল নেতা মোঃ মামুন,ইকরাম আফসারী, মোঃ মানিক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠক, প্রাক্তন ফুটবলার গণ উপস্থিত ছিলেন।
ম্যাচের শুরুতে আমির খসরু মাহমুদ চৌধুরী লাল ও সবুজ দলের খেলোয়াড়দের সাথে পরিচয় বিনিময় করেন।

প্রীতি ফুটবল ম্যাচের শেষ দিকে সবুজ দলের উজ্জ্বল দেবনাথের দেয়া একমাত্র গোলে লালদল( মহানগরী ক্রীড়া দল)কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে (চট্টগ্রাম -১১) প্রাক্তন ফুটবলার সবুজ দল।

খেলা পরিচালনা করেন রেফারি সমিতির দিদারুল আলম, মোঃ নূরুল আবছার ও জামাল উদ্দিন।
এদিকে খেলা শুরুর প্রাক্কালে বিভিন্ন ওয়ার্ড, ইউনিট ও কেন্দ্র ভিত্তিক নির্বাচনী পরিচালনা কমিটির পক্ষ থেকে মিছিলে মিছিলে ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল সহকারে খেলা উপভোগ করতে দেখা গেছে। প্রীতি ফুটবল ম্যাচে হাজার হাজার দর্শক গ্যালারিতে বসে প্রাক্তন তারকা ফুটবলারদের ম্যাচ সরাসরি দেখেন।আগত দর্শকরা ম্যাচ দেখে ব্যতিক্রম নির্বাচন প্রচারণায় অংশ হিসেবে বেশ উপভোগ্য হয়ে যায়।

জনপ্রিয় সংবাদ

হরমুজ প্রণালীতে কন্টেইনার জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা: ইঞ্জিন রুমে ভয়াবহ আগুন

চট্টগ্রাম -১১আসনে জাতীয়তাবাদী ক্রীড়া দলের প্রীতি ফুটবল ম্যাচে চ্যাম্পিয়ন সবুজ দল

সপ্রকাশিত হয়েছে: ০৫:৪২:৫৬ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬