ঢাজা ১০:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয় সংসদ নির্বাচনে গণমাধ্যম কর্মীদের দায়িত্বশীল ও নিরপেক্ষ ভূমিকার আহ্বান জানালেন- জি এম ফারুক হোসেন

  • নিজস্ব প্রতিবেদক
  • সপ্রকাশিত হয়েছে: ০১:০৮:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬
  • ১০০ শেয়ার

সকাল হলেই অনুষ্ঠিত হতে যাচ্ছে   জাতীয় সংসদ নির্বাচন। এ উপলক্ষে সারাদেশের গণমাধ্যমকর্মীদের দায়িত্বশীল, সতর্ক ও নিরপেক্ষ ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন দৈনিক একুশে সংবাদের ব্যবস্থাপনা সম্পাদক জি এম ফারুক হোসেন।

এক বিবৃতিতে তিনি বলেন, জাতীয় সংসদ নির্বাচন একটি গণতান্ত্রিক রাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ প্রক্রিয়া, যা জাতির ভবিষ্যৎ নির্ধারণে ভূমিকা রাখে। এই সময় গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত সংবেদনশীল ও তাৎপর্যপূর্ণ। সঠিক, বস্তুনিষ্ঠ ও যাচাইকৃত সংবাদ পরিবেশনের মাধ্যমে একটি শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন প্রক্রিয়ায় ইতিবাচক অবদান রাখা সম্ভব।

তিনি বলেন, ব্যক্তিগত মতাদর্শ, রাজনৈতিক পক্ষপাত বা আবেগ যেন সংবাদ পরিবেশনে প্রভাব না ফেলে, সে বিষয়ে গণমাধ্যমকর্মীদের সচেতন থাকতে হবে। কোনো ধরনের গুজব, অপপ্রচার বা যাচাই-বাছাইবিহীন তথ্য প্রকাশ থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি। একটি বিভ্রান্তিকর সংবাদ জনমনে অস্থিরতা সৃষ্টি করতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

জি এম ফারুক হোসেন আরও বলেন, ভোটকেন্দ্রে দায়িত্ব পালনের সময় আইনশৃঙ্খলা বাহিনী ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা মেনে চলা উচিত। পাশাপাশি প্রার্থী, ভোটার ও পর্যবেক্ষকদের বক্তব্য সমান গুরুত্ব দিয়ে তুলে ধরতে হবে, যাতে সংবাদ পরিবেশনে ভারসাম্য বজায় থাকে।

দেশবাসীর প্রতিও তিনি আহ্বান জানান, নিজেদের সাংবিধানিক অধিকার প্রয়োগে সচেতন ও দায়িত্বশীল হওয়ার জন্য। তিনি বলেন, সাময়িক আবেগ, প্রলোভন বা চাপের কাছে নতি স্বীকার না করে যোগ্য, সৎ ও জনকল্যাণে প্রতিশ্রুতিবদ্ধ প্রার্থীকে বেছে নেওয়া প্রত্যেক নাগরিকের দায়িত্ব।

বিবৃতির শেষে তিনি আশা প্রকাশ করেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় এবারের জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ, সুষ্ঠু ও গ্রহণযোগ্যভাবে সম্পন্ন হবে এবং দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা আরও সুদৃঢ় হবে।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

আইন সহায়তা কেন্দ্র আসক ও মানবাধিকার ফাউন্ডেশন এর ৫১ সদস্যের চট্টগ্রাম বিভাগীয় কমিটি ঘোষণা

জাতীয় সংসদ নির্বাচনে গণমাধ্যম কর্মীদের দায়িত্বশীল ও নিরপেক্ষ ভূমিকার আহ্বান জানালেন- জি এম ফারুক হোসেন

সপ্রকাশিত হয়েছে: ০১:০৮:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬