ঢাজা ০৪:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

দ্য হান্ড্রেডের নিলামে বাংলাদেশের মুস্তাফিজ : ষষ্ঠ আসরের

  • খেলাধুলা ডেস্ক
  • সপ্রকাশিত হয়েছে: ০৯:২৫:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬
  • ৮ শেয়ার

ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্ট দ্য হান্ড্রেডের ষষ্ঠ আসরের নিলামে নিবন্ধন করেছেন বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমানের।

সব মিলিয়ে প্রায় ১ হাজার ক্রিকেটার নিলামের জন্য নাম নিবন্ধন করেছেন। নিলামের জন্য নিবন্ধন করা ক্রিকেটারদের তালিকা নিজেদের ওয়েবসাইটে প্রকাশ করেছে দ্য হান্ড্রেড টুর্নামেন্ট কর্তৃপক্ষ। তালিকার ২১তম স্থানে নাম রয়েছে মুস্তাফিজের। তারকা এ পেসারের ভিত্তিমূল্য ১ লাখ পাউন্ড।

গেল মাসে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নির্দেশে আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্সের সাথে মুস্তাফিজের চুক্তি বাতিল হয়। ৯ কোটি ২০ লাখ রুপিতে ফিজকে দলে নিয়েছিল কলকাতা।

চলতি মাসে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ১১তম আসরে সরাসরি চুক্তিতে দল পান মুস্তাফিজ। ৬ কোটি ৪৪ লাখ রুপিতে ফিজকে দলে নেয় লাহোর কালান্দার্স।

আগামী ১১ ও ১২ মার্চ প্রথমবারের মত দ্য হান্ড্রেডের নিলাম অনুষ্ঠিত হবে। আগে প্লেয়ার ড্রাফটের মাধ্যমে খেলোয়াড়দের দলে নেওয়া হত।

২১ জুলাই শুরু হয়ে টুর্নামেন্ট চলবে ১৬ আগস্ট পর্যন্ত।

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ ‍মিনারে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন ডা. জুবাইদা ও জাইমা রহমান

দ্য হান্ড্রেডের নিলামে বাংলাদেশের মুস্তাফিজ : ষষ্ঠ আসরের

সপ্রকাশিত হয়েছে: ০৯:২৫:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬