ঢাজা ০৪:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

নৌপরিবহন প্রকল্প দ্রুত শেষ করার নির্দেশনা : মন্ত্রী শেখ রবিউল আলম

নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম আজ নৌপরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে মন্ত্রণালয়ের কর্মকর্তা ও এর আওতাধীন দপ্তর-সংস্থার প্রধানদের সঙ্গে মতবিনিময় করেন। ছবি: পিআইডি

নৌপরিবহন, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম নৌপরিবহন মন্ত্রণালয়ের চলমান প্রকল্পসমূহ নির্ধারিত সময়ের মধ্যে দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছেন।

বৃহঃবার  নৌপরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে মন্ত্রণালয়ের কর্মকর্তা ও এর আওতাধীন দপ্তর-সংস্থার প্রধানদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ নির্দেশনা দেন। সভায় নবনিযুক্ত প্রতিমন্ত্রী হাবিবুর রশিদমো. রাজিব আহসান উপস্থিত ছিলেন।

মন্ত্রী বলেন, প্রকল্প বাস্তবায়নে কোনো ধরনের শৈথিল্য বা অবহেলা সহ্য করা হবে না। কোনো আইনি জটিলতা ছাড়া কাজ বিলম্বে হলে সংশ্লিষ্টদের জবাবদিহিতার আওতায় আনা হবে। জনগণের অর্থে বাস্তবায়িত প্রকল্পের গুণগত মান সর্বদা নিশ্চিত করতে হবে।

তিনি নৌপরিবহন খাতের গুরুত্ব তুলে ধরে বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের নৌপরিবহন ও রেলপথ সেবার মানোন্নয়ন ও আধুনিকায়নের নির্দেশ দিয়েছেন। সরকারের লক্ষ্য যাত্রীদের নিরাপদ ও স্বস্তিদায়ক নৌ-চলাচল নিশ্চিত করা

মন্ত্রী আরও বলেন, মন্ত্রণালয়ের সকল কার্যক্রম দেশ ও জনগণের স্বার্থে পরিচালিত হবে। কর্মকর্তাদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান এবং আগামী ১৮০ দিনের জন্য বাস্তবায়নযোগ্য কর্মসূচি প্রণয়নের নির্দেশ দেন।

আসন্ন ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এখন থেকেই কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশও দেন মন্ত্রী।

সভায় নৌপরিবহন সচিব ড. নূরুন্নাহার চৌধুরীসহ মন্ত্রণালয়ের কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন দপ্তর-সংস্থার প্রধান উপস্থিত ছিলেন।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ ‍মিনারে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন ডা. জুবাইদা ও জাইমা রহমান

নৌপরিবহন প্রকল্প দ্রুত শেষ করার নির্দেশনা : মন্ত্রী শেখ রবিউল আলম

সপ্রকাশিত হয়েছে: ০৩:২১:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬