ঢাজা ০৪:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে শিক্ষাকে রাষ্ট্রের প্রথম বিনিয়োগ ঘোষণা করেছেন শিক্ষাপ্রতিমন্ত্রী

শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, বিএনপির নেতৃত্বাধীন সরকার শিক্ষাকে কেবল খরচের খাত হিসেবে দেখবে না, বরং এটি হবে রাষ্ট্রের প্রধান বিনিয়োগ, মানবসম্পদ তৈরির মূল কারখানা এবং জাতি গঠনের প্রধান প্রকল্প।

দায়িত্ব গ্রহণের দু’দিন পর বৃহস্পতিবার অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান এর দূরদর্শী নেতৃত্বে শিক্ষা খাতের বরাদ্দ পর্যায়ক্রমে জিডিপির পাঁচ শতাংশে উন্নীত করা হবে।

সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন এবং শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সচিববৃন্দ উপস্থিত ছিলেন। ববি হাজ্জাজ মন্ত্রণালয়ের নীতিগত সংস্কার ও উন্নয়নের ১২ দফা এজেন্ডা এবং একটি সুনির্দিষ্ট রোডম্যাপ উপস্থাপন করেন।

প্রতিমন্ত্রী বলেন, আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী শিক্ষা খাতে সরকারি ব্যয়ের ১৫-২০ শতাংশ বরাদ্দের লক্ষ্য অর্জন করতে হবে। এ উদ্দেশ্যে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে ৩ বছর মেয়াদী ‘ফিসকাল আপলিফট প্ল্যান’ প্রণয়ন করা হবে।

তিনি আরও জানান, মাধ্যমিক পর্যায় থেকেই কারিগরি শিক্ষাকে অন্তর্ভুক্ত করা হবে এবং সাধারণ শিক্ষার সাথে কারিগরি শিক্ষার ‘ব্রিজ কোর্স’ চালু করা হবে। বাংলা ও ইংরেজির পাশাপাশি তৃতীয় ভাষা শিক্ষা বাধ্যতামূলক করা হবে।

পাঠ্যবই ও পরীক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আনা হবে—মুখস্থবিদ্যার বদলে সৃজনশীল চিন্তাধারাকে উৎসাহিত করতে আইটেম ব্যাংক ও ব্লুপ্রিন্ট ভিত্তিক পরীক্ষা ব্যবস্থা চালু হবে। বিশ্ববিদ্যালয়গুলো কেবল পাঠদানের কেন্দ্র নয়, ‘জ্ঞান প্রতিষ্ঠান’ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে উচ্চশিক্ষা ও গবেষণা ইনোভেশন গ্র্যান্ট প্রদান করা হবে।

মেধাবী শিক্ষার্থীদের জন্য স্টুডেন্ট লোন এবং বিদেশে উচ্চশিক্ষায় বিশেষ সহায়তা প্রদান করার পরিকল্পনা রয়েছে। এছাড়া, শিক্ষা প্রশাসনে স্বচ্ছতা ফেরাতে মন্ত্রণালয়ের ওয়েবসাইটে একটি ‘পাবলিক ড্যাশবোর্ড’ চালু করা হবে, যার মাধ্যমে প্রকল্প অগ্রগতি, বই বিতরণ ও ক্লাসের ঘণ্টা তদারকি করা যাবে।

প্রতিমন্ত্রী শেষ করেন, “আমরা শিক্ষা নিয়ে রাজনীতি করবো না, শিক্ষা দিয়ে রাষ্ট্র গড়বো। প্রধানমন্ত্রী তারেক রহমানের লক্ষ্য—সার্টিফিকেট নয়, সক্ষমতা অর্জন। সেই সক্ষমতা অর্জনেই কাজ করবে শিক্ষা মন্ত্রণালয়।”

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ ‍মিনারে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন ডা. জুবাইদা ও জাইমা রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে শিক্ষাকে রাষ্ট্রের প্রথম বিনিয়োগ ঘোষণা করেছেন শিক্ষাপ্রতিমন্ত্রী

সপ্রকাশিত হয়েছে: ০৩:০৫:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬