
কিশোরগঞ্জ জেলার, ভৈরব–কুলিয়ারচরের কৃতি সন্তান মোঃ শরীফুল আলম প্রতিমন্ত্রী পদে অধিষ্ঠিত
মহান আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করে ভৈরব–কুলিয়ারচরের সর্বস্তরের জনগণ আনন্দ ও গর্ব প্রকাশ করেছেন তাঁদের প্রিয় নেতা মোঃ শরীফুল আলম-এর প্রতিমন্ত্রী পদে অধিষ্ঠিত হওয়ায়।
তিনি মাননীয় প্রতিমন্ত্রী হিসেবে শিল্প মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয় এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়-এর দায়িত্ব গ্রহণ করেছেন। তাঁর এই গুরুত্বপূর্ণ দায়িত্বপ্রাপ্তিতে ভৈরব ও কুলিয়ারচর-এর মানুষ আনন্দে উদ্বেলিত।
স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের নেতৃবৃন্দ বলেন, মোঃ শরীফুল আলম দীর্ঘদিন ধরে এলাকার উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, শিল্পায়ন ও ব্যবসা-বাণিজ্যের প্রসারে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তাঁর সততা, নিষ্ঠা ও নেতৃত্বগুণের স্বীকৃতি হিসেবেই তিনি আজ জাতীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব লাভ করেছেন।
এলাকাবাসী আশা প্রকাশ করেন, তাঁর নেতৃত্বে শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাট খাতে নতুন দিগন্ত উন্মোচিত হবে। বিশেষ করে ভৈরব–কুলিয়ারচর অঞ্চলে শিল্পায়ন, অবকাঠামো উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি পাবে বলে তারা বিশ্বাস করেন।
স্থানীয়রা তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বলেন, “মহান আল্লাহ যেন তাঁকে দেশের কল্যাণে আরও বৃহত্তর ভূমিকা রাখার তৌফিক দান করেন।”
এই গৌরবময় অর্জনে ভৈরব–কুলিয়ারচরের সর্বস্তরের জনগণের পক্ষ থেকে মোঃ শরীফুল আলমকে জানানো হয়েছে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।
ইকবাল খান, স্টাফ রিপোটার, বাজিতপুর, কিশোরগঞ্জ 


















