ঢাজা ০৭:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ইরানে সাম্প্রতিক হামলার বাংলাদেশিদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানাল বাংলাদেশ

  • অনলাইন ডেস্ক.
  • সপ্রকাশিত হয়েছে: ০৭:২৩:২৬ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬
  • ৭১ শেয়ার

সাম্প্রতিক হামলার ঘটনায় ইরানে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ। একই সঙ্গে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকল পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শন ও কূটনৈতিক পথে ফিরে আসার আহ্বান জানানো হয়েছে।

আজ পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, হামলার প্রেক্ষাপটে ইরানে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা ও সুরক্ষা নিয়ে সরকার গভীরভাবে উদ্বিগ্ন।

বাংলাদেশ সতর্ক করে দিয়ে বলেছে, শত্রুতা অব্যাহত থাকলে, তা আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা ও বেসামরিক নাগরিকের কল্যাণকে আরও বিপন্ন করবে।

সংশ্লিষ্ট সব পক্ষের প্রতি সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানিয়ে সরকার মতপার্থক্য নিরসনে সংলাপ ও কূটনীতির পথে ফিরে আসার প্রয়োজনের ওপর গুরুত্ব আরোপ করেছে।

বিবৃতিতে অঞ্চলটির কয়েকটি দেশের সার্বভৌমত্ব লঙ্ঘনের নিন্দা জানানো হয়। এ সব দেশের মধ্যে রয়েছে বাহরাইন, ইরাক, জর্ডান, কুয়েত, কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত।

দ্রুত পরিস্থিতি শান্ত হবে এবং অঞ্চলজুড়ে শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা শিগগিরই পুনঃপ্রতিষ্ঠিত হবে বলে বাংলাদেশ আশা প্রকাশ করছে।

জনপ্রিয় সংবাদ

ইরানে সাম্প্রতিক হামলার বাংলাদেশিদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানাল বাংলাদেশ

সপ্রকাশিত হয়েছে: ০৭:২৩:২৬ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬