ঢাজা ০২:০২ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

দেশের ১০ অঞ্চলে ঘণ্টায় ৮০ কিলোমিটার বেগে দমকা হাওয়ার পূর্বাভাস,

বৃষ্টিবলয় ‘গোধূলি’র প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়-বৃষ্টির দাপট বাড়ছে। এরই মধ্যে দেশের ১০টি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৮০ কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ফলে নদীপথ ও জনপদের বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

রোববার (১৫ মার্চ) সকাল ৯টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য জারি করা এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রংপুর, পাবনা, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ অস্থায়ীভাবে বৃষ্টি কিংবা বজ্রবৃষ্টি হতে পারে। এ অবস্থায় এসব এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ-হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের ৫ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ বর্তমানে পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে অস্থির আবহাওয়া বিরাজ করতে পারে।

পূর্বাভাস অনুযায়ী, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিও হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

এদিকে ঝড়-বৃষ্টির প্রভাবে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে, যা জনজীবনে কিছুটা স্বস্তি বয়ে আনতে পারে।

আবহাওয়াবিদদের মতে, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ বর্তমানে দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর প্রভাবেই আগামী কয়েক দিন দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়-বৃষ্টি ও দমকা হাওয়ার মতো অস্থির আবহাওয়া অব্যাহত থাকতে পারে।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

মুক্তিযুদ্ধ বাংলাদেশের হাজার বছরের শ্রেষ্ঠ অর্জন: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

দেশের ১০ অঞ্চলে ঘণ্টায় ৮০ কিলোমিটার বেগে দমকা হাওয়ার পূর্বাভাস,

সপ্রকাশিত হয়েছে: ০২:৪১:৩২ পূর্বাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬