
কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় আগামীকাল শুক্রবার সকাল ৯টা ৩০ মিনিটে সফরে আসছেন মাননীয় পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মোঃ শরীফুল আলম। তাঁর এ সফরকে কেন্দ্র করে উপজেলার বিভিন্ন স্থানে একাধিক গুরুত্বপূর্ণ কর্মসূচির আয়োজন করা হয়েছে।
সফরের শুরুতেই প্রতিমন্ত্রী কুলিয়ারচর বাজার লঞ্চঘাট এলাকায় উপস্থিত হয়ে কালী নদীতে জমে থাকা কচুরিপানা অপসারণ কার্যক্রম পরিদর্শন করবেন। নৌ-যোগাযোগ নির্বিঘ্ন রাখতে এ উদ্যোগের অগ্রগতি সরেজমিনে দেখবেন তিনি।
এরপর তিনি কুলিয়ারচর উপজেলার কৃষকদের মাঝে পাটবীজ ও আউশ চাষের প্রণোদনা বিতরণ করবেন। কৃষি উৎপাদন বৃদ্ধিতে এ ধরনের সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।
সফরের শেষ পর্যায়ে প্রতিমন্ত্রী কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ব্যবস্থাপনা কমিটির সভায় যোগদান করবেন। সভায় স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
উল্লেখিত সকল কর্মসূচিতে সংশ্লিষ্ট কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গকে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।
ইকবাল খান, স্টাফ রিপোটার, বাজিতপুর, কিশোরগঞ্জ 




















