
কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলার মধ্য ভাগলপুর গ্রামের বাসিন্দা আলামিনের বড় ভাই সৌদি আরবে স্ট্রোকজনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি… রাজিউন)। তাঁর আকস্মিক মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
জানা যায়, তিনি জীবিকার তাগিদে দীর্ঘদিন ধরে সৌদি আরবে প্রবাস জীবনযাপন করছিলেন। হঠাৎ অসুস্থ হয়ে স্ট্রোকে আক্রান্ত হলে সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মরহুমের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন স্থানীয়রা। অনেকে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
সবাই মরহুমের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করেছেন, মহান আল্লাহ যেন তাঁর সকল গুনাহ মাফ করে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই শোক সইবার শক্তি দান করেন। আমিন।
শ্রদ্ধেয় বিসিএস ক্যাডার জনাব মোজাম্মেল হক (মোজাম্মেল ভাইয়ের ) আন্তরিক সহযোগিতায়। রবি ভাইয়ের মৃতদেহ সরকারী খরচে পাঠানোর প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। আমরা দোয়া করি আল্লাহ যেন উনাকে দীর্ঘ হায়াত দান করেন। এমন আরো মহৎ কাজ করার তৌফিক দান করেন আমীন। আমার সাথে সহযোগিতা করছে মেয়ে জামাই তামিম ও রবি ভাইয়ের ভাগ্না রবিন সৌদি আরবে অবস্থান করছি ফ্লাইট তারিখ পরে জানানো হবে ইনশাআল্লাহ।