ঢাজা ০৪:৩৮ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

বর্ণিতার মাথায় শো ‘লাক্স সুপারস্টারের মুকুট

  • বিনোদন ডেস্ক :
  • সপ্রকাশিত হয়েছে: ০৩:৫৪:৪২ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬
  • ৩০ শেয়ার

অনুষ্ঠিত হলো দেশের জনপ্রিয় রিয়েলিটি শো ‘লাক্স সুপারস্টার’র বহুল প্রতীক্ষিত গ্র্যান্ড ফিনালে। গত শুক্রবার সন্ধ্যায় জমকালো আয়োজনে বসে এবারের আসর। এবার লাক্স সুপারস্টার-২০২৫ নির্বাচিত হলেন রাজশাহীর মেয়ে বিদুষী বর্ণিতা। তার হাতে ট্রফি তুলে দেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, ইউনিলিভার বাংলাদেশের নতুন সিইও ও ব্যবস্থাপনা পরিচালক রুহুল কুদ্দুস খান এবং লাক্স-চ্যানেল আই সুপারস্টার-২০০৭ খ্যাত বিদ্যা সিনহা মিম। রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে তারকাখচিত এই গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠানে উপস্থিত হন শোবিজ অঙ্গনের তারকারা। চূড়ান্ত পর্বে লড়াইয়ে অংশ নেন পাঁচ প্রতিযোগী। বর্ণিতা ছাড়াও ছিলেন- চট্টগ্রামের আমিনা ইসলাম, খুলনার নুসরাত আফরীন ইয়ুমনা, ঢাকার তিস্তা পাল এবং পাবনার নাযাহ নাওয়ার বিনতে নুরুল। এই পাঁচজনের মধ্য থেকেই এবারের সেরা সুন্দরীর মুকুট অর্জন করেন বর্ণিতা। তার হাতে তুলে দেয়া হয় সোয়ারোভস্কি ক্রিস্টাল দিয়ে তৈরি বিশেষ ট্রফি। সেইসঙ্গে বিলাসবহুল একটি গাড়িও বুঝিয়ে দেয়া হয়। এ ছাড়া, সেকেন্ড রানারআপ হয়েছেন নাযাহ নাওয়ার বিনতে নুরুল এবং ফার্স্ট রানারআপ হয়েছেন আমিনা ইসলাম। প্রতিযোগিতায় বিচারকের আসনে ছিলেন- গুণী অভিনেত্রী জয়া আহসান, নির্মাতা রায়হান রাফী এবং লাক্স-চ্যানেল আই সুপারস্টারখ্যাত বর্তমান সময়ের তারকা অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বর্ণিতা বলেন, যে ট্রফিটা আমার হাতে উঠেছে সেটা শুধুই ট্রফি না, এটা অনেক বড় রেস্পন্সিবিলিটি। সবার ভালোবাসা ও সাপোর্টে আমি আজ এতদূর এসেছি। মানুষের এই ভালোবাসার মর্যাদা যেন আমি আগামীতে রাখতে পারি এবং বহুদূর যেতে পারি সেটাই মন থেকে চাইবো।
জনপ্রিয় সংবাদ

দেশের শান্তি রক্ষায় বিএনপি নেতা-কর্মীদের আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতার নির্দেশ প্রধানমন্ত্রীর

বর্ণিতার মাথায় শো ‘লাক্স সুপারস্টারের মুকুট

সপ্রকাশিত হয়েছে: ০৩:৫৪:৪২ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬