ঢাজা ০৮:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সংবিধানের সঙ্গে সামঞ্জস্য রেখেই জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, সরকার সংবিধানের সঙ্গে সামঞ্জস্য রেখে ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’ বাস্তবায়ন করবে। তিনি জোর দিয়ে বলেন, জনগণের আকাঙ্ক্ষা পূরণের একমাত্র পথ হলো সংবিধান মেনে চলা।

মঙ্গলবার জাতীয় সংসদে সরকারি দলের সদস্য জয়নুল আবদিন ফারুক (নোয়াখালী-২) উত্থাপিত জন-গুরুত্বসম্পন্ন বিষয়ে মুলতবি প্রস্তাব (বিধি-৬২)-এর ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “সরকার গঠন, সংসদ ও সংসদ সদস্য—সবকিছুই সংবিধানের ভিত্তিতে এসেছে। কিন্তু সংবিধানকে উপেক্ষা করে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন করা সম্ভব নয়।”

তিনি ‘জুলাই জাতীয় সনদ (সংবিধান সংশোধন) বাস্তবায়ন আদেশ, ২০২৫’-কে লেজিসলেটিভ ফ্রড ও কালারেবল লিজিসলেশন হিসেবে উল্লেখ করে বলেন, ৩৩টি রাজনৈতিক দল অনুমোদিত সনদের সব বিষয় ওই আদেশে প্রতিফলিত হয়নি।

সালাহউদ্দিন আহমদ বলেন, সংবিধান পুনর্লিখনের প্রয়োজন নেই; বরং জনগণের নির্দেশনা অনুযায়ী সংবিধান সংশোধনের মাধ্যমেই জুলাই সনদ বাস্তবায়ন করা সম্ভব। এ লক্ষ্যে তিনি সংসদে সব রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়ে একটি বিশেষ কমিটি গঠনের প্রস্তাব দেন।

তিনি বিরোধী দলের প্রতি পঞ্চম সংশোধনী ফিরিয়ে আনার প্রসঙ্গে প্রশ্ন তুলে বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রবর্তিত এই সংশোধনী পরবর্তীতে বাতিল করা হয়েছে।

আলোচনায় অংশ নিয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের জন্য অন্য কোনো পথ অনুসরণের প্রয়োজন নেই। তিনি বলেন, “যে আইন সংবিধানের ক্ষমতার সীমা অতিক্রম করবে, তা প্রয়োগযোগ্য নয়।”

আইনমন্ত্রী আরও বলেন, জুলাই সনদ জনগণের রক্ত, ত্যাগ ও সংগ্রামের প্রতিফলন এবং এটি কোনো রাজনৈতিক দলীয় দলিল নয়।

এদিকে বিরোধীদলীয় নেতা ডা. মো. শফিকুর রহমান একই ধরনের প্রস্তাব পূর্বে উত্থাপিত হলেও তার ফলাফল জানা যায়নি উল্লেখ করে মুলতবি প্রস্তাবটি গ্রহণ না করার অনুরোধ জানান।

আলোচনায় আরও অংশ নেন সংসদ সদস্য গাজী এনামুল হক (যশোর-৫), আখতার হোসেন (রংপুর-৪), নাজিবুর রহমান (পাবনা-১), মীর মোহাম্মদ হেলাল উদ্দিন (চট্টগ্রাম-৫) ও আন্দালীব রহমান (ভোলা-1)।

উল্লেখ্য, ১ এপ্রিল জয়নুল আবদিন ফারুক প্রস্তাবটি উত্থাপন করলে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম তা আলোচনার জন্য গ্রহণ করেন এবং ৫ এপ্রিল এ বিষয়ে দুই ঘণ্টা আলোচনার সময় নির্ধারণ করেন।

প্রস্তাব উত্থাপনকালে জয়নুল আবদিন ফারুক বলেন, “জুলাই জাতীয় সনদ ১৭ বছরের সংগ্রাম ও ত্যাগের ফল, যা ভবিষ্যতের রোডম্যাপ হিসেবে কাজ করবে।”

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

আইন সহায়তা কেন্দ্র আসক ও মানবাধিকার ফাউন্ডেশন এর ৫১ সদস্যের চট্টগ্রাম বিভাগীয় কমিটি ঘোষণা

সংবিধানের সঙ্গে সামঞ্জস্য রেখেই জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন: স্বরাষ্ট্রমন্ত্রী

সপ্রকাশিত হয়েছে: ০২:২১:২১ পূর্বাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬